1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী রেথইর কেন্দ্রীয় জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে।মসজিদের পেশ ইমাম ঘুমিয়ে পড়লে ০২ ই এপ্রিল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরেজমিন জানা যায়,কটিয়াদী -নিকলী আঞ্চলিক সড়কের পাশে গড়ে ওঠা পৌরসভার ০৯ নং ওয়ার্ডে বেথইর এলাকায় মসজিদটির সীমানা প্রাচীরের মধ্যে ইট আর সিমেন্টে দিয়ে একটি দান বাক্স নির্মাণ করেন মসজিদ পরিচালনা কমিটি।প্রায় শত বছর ধরে স্থানীয় ও পথচারী যানবাহনের যাত্রী সাধারণ ওই বাক্সে নানা ধরনের নিয়ত করে টাকা-পয়সা দান করে আসছেন।মসজিদের উন্নয়নকাজের জন্য কয়েক মাস অন্তর অন্তর বাক্স থেকে দানের টাকা তুলে নিতেন মসজিদ কর্তৃপক্ষ। বুধবার রাতে অজ্ঞাতনামা চোরের দল মসজিদের দান বাক্সের তালা ভেঙে সব টাকাপয়সা নিয়ে যায়। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক কমিশনার আলী হোসেন জানান, যে মসজিদকে এই উপজেলার হাজার হাজার মানুষ ভক্তি করেন। এই পথে যাওয়ার সময় কয়েক মিনিট দাঁড়িয়ে মসজিদের জন্য দান করে যান। সময় পেলে মুসুল্লিরা এসে ২ রাকাত নামাজ আদায় করেন এই মসজিদে।দুঃখের বিষয় সেই কবুলিয়ত মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে চোরেরা সব টাকাপয়সা নিয়ে গেছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে দান বাক্সে লাখের বেশি টাকা ছিল।নাম প্রকাশে অনিচ্ছুক নিয়মিত এক মুসল্লি জানান, এলাকায় মাদক সেবনকারীদের উৎপাত বেড়েই চলেছে, মাদকদ্রব্য দেদারছে বিক্রি চলছে। রাতের বেলা মাদক সেবনকারীদের আনাগোনা বাড়তে থাকে। মাদকের টাকা সংগ্রহের জন্য এ কাজ করতে পারে বলে তিনি ধারণা করেন।
অত্র মসজিদের ইমাম মাওলানা গোলাম রাব্বানী বলেন, মসজিদের দান বক্সের টাকা চুরি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ সময় চোরদের প্রতি আল্লাহর হেদায়েত কামনা করেন তিনি। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!