
ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক.
কটিয়াদী উপজেলা জামায়েত ইসলামীর উদ্যোগে সরকারি পাইলট স্কুল প্রাঙ্গনে ০১ লা এপ্রিল মঙ্গলবার বিকাল তিনটায় এক ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক এর সভাপতিতে এবং সেক্রেটারি মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় জামাতের শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামাতের আমীর অধ্যাপক রমজান আলী,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক,সিনিয়র সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ,সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম,কটিয়াদী- পাকুন্দিয়া আসনের জামাতের মনোনীত প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শহিদুল ইসলাম দুলাল প্রমুখ নেতৃবৃন্দ।প্রধান অতিথি বলেন, বিগত সময়ে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছিল। এখন মানুষ ইসলামী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছে। ইসলামী সংস্কৃতি আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়িত হবে।