1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকান্ডের মুলহোতা মন্টি গ্রেফতার  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকান্ডের মুলহোতা মন্টি গ্রেফতার 

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

সুমন ভট্টাচার্য

ময়মনসিংহ নগরীর কাচিঝুলি মোড়ে আলোচিত সাজিত হত্যা মামলার প্রধান আসামী সিফাতুল্লাহ মন্টিকে হত্যাকান্ডের ৫২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক এলাকা থেকে এই খুনিকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার দায়িত্বশীল চৌকস সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল হত্যাকান্ডের পর থেকে বিরতিহীন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।এ অভিযানে নিদ্রাহীনভাবে কোতোয়ালী মডেল থানার এসআই মতিউর, এএসআই কামরুল, কোতোয়ালী মডেল থানার ২নং পুলিশ ফাঁড়ির এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বজিৎ সূত্রধর এবং জেলা গোয়েন্দা সংস্থার এলআইসি শাখার বিল্লাল বলে জানা গেছে।

গত ২৬ মার্চ বুধবার রাত ১২ টার দিকে নগরীর কাচিঝুলি এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে সাজিত নামে এক যুবককে হত্যা করা হয়েছে। তিনি নগরীর কাচিঝুলি হামিদ উদ্দিন রোডের আজাদ মিয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শফিক মিয়ার ছেলে মন্টু মিয়া ও নিহত সাজিদ মিয়া একই এলাকার বাসিন্দা। তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মন্টু মিয়া সাজিদকে সুপারি কাটার শরতা দিয়ে বুকের মধ্যে আঘাত করে। সাজিত মিয়া গুরুতর আহত হয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শফিকুল ইসলাম খান জানান, ঘাতক পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা রোজি বেগম বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা নং ১০০, তাং ২৭/০৩/২০২৫ দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিশ্বজিৎ সুত্রধর গ্রেফতারকৃত সিফাতুল্লাহ মন্টির বরাত দিয়ে জানান, জিজ্ঞাসাবাদে মন্টি দাবি করে সে একাই এই হত্যাকান্ড ঘটিয়েছে। তিনি আরো বলেন, জুনিয়র হয়েও সাজিদ তার সাথে কথা কাটাকাটি, তই তুক্কারী করেছে। এক ফাঁকে মন্টি পাশের দোকান থেকে সুপারি কাটার শরতা দিয়ে আঘাত করে তাকে হত্যা করে এবং দ্রুত পালিয়ে যায়। এসআই বিশ্বজিৎ আরো বলেন, যদিও মন্টি দাবি করছে সে একাই এই হত্যাকান্ড সংঘটিত করেছে। এই হত্যাকান্ডে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!