1. admin@auchsangbad.com : admin :
নবগঠিত ঈদগাঁও উপজেলার চেয়ারম্যান পদটি ফিরে পেতে চান প্রবাসী শামসুল আলম  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নবগঠিত ঈদগাঁও উপজেলার চেয়ারম্যান পদটি ফিরে পেতে চান প্রবাসী শামসুল আলম 

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

শামসুল আলম

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

২০২৪ সালে অনুষ্ঠিত কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওয়ের প্রথম বারেরমত অনুষ্ঠিত উপজেলা চেয়ারম্যান নির্বাচনের বিজয়ী ঘোষণা পেতে চান প্রবাসী শামসুল আলম। ইতোমধ্যে প্রবাসী শামশুল আলম তিনিসহ তাঁর শুভাকাঙ্ক্ষীদের পেইজবুক পেইজে নিজেকে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন। গত কদিন যাবৎ শামসুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজ ও ঈদগাঁও এলাকার কয়েক বাসিন্দার ওয়ালে  এ দাবি জোরালোভাবে দেখা যাচ্ছে।

২০২৪ সালে নবগঠিত উপজেলা হিসেবে ঈদগাঁও উপজেলার প্রথম অনুষ্ঠিত চেয়ারম্যান নির্বাচনের ফল বাতিল করে সেই সময় বিপুল ভোটে বিজয়ী হয়েও বঞ্চিত হওয়া প্রবাসী শামসুল আলমকে বিজয়ী ঘোষণার দাবি এখন ঈদগাঁও উপজেলার ভোটারদের প্রাণের দাবীতে পরিণত হয়েছে। সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।এর ধারাবািকতায় ঈদগাঁও উপজেলা নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণার দাবি জানাচ্ছেন প্রবাসী শামসুল আলম। তিনি এইজন্য মহামান্য আদালতের দ্বারস্ত হবেন বলেও জানান। তিনি ও তাঁর কয়েকজন ভোটার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে তাই তাকেও ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাচিত চেয়ারম্যান পদটি ফিরিয়ে দেওয়া হোক। তিনি আরও বলেন, আমি তো অনেক নির্যাতিত হয়েছি।বিগত নির্বাচনে শত প্রতিকুলতার মাঝেও উপজেলা চেয়ারম্যান নির্বাচন করে সে সময়ে আমি নির্বাচিত হয়েছি। কিন্তু প্রতিপক্ষ প্রভাব বিস্তার করে প্রশাসনের নিল নকশায় আমাকে পরাজিত দেখানো হয়েছে। ইশরাক যদি আদালতে ন্যায় বিচার পেয়ে মেয়র হয় তাহলে আমাকেও নির্বাচিত ঘোষণা করা জনগণের দাবী। এইজন্য আমি শীঘ্রই আদালতের দ্বারস্ত হব ইনশাআল্লাহ।

এ বিষয়ে প্রবাসী শামসুল আলম এই প্রতিবেদককে বলেন, আমার নির্বাচনী এলাকা ঈদগাঁওয়ের ভোটার থেকে শুরু করে কক্সবাজারবাসী খুব ভালো করেই অবগত আছেন, ২০২৪ সালে অনুষ্ঠিত নবগঠিত উপজেলা ঈদগাঁও উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচনে প্রভাব বিস্তার করে বিজয়ী ঘোষণা করা প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে আমি বিজয়ী হয়েছিলাম। ফল ছিনতাইয়ের প্রতিবাদ জানিয়ে ঈদগাঁওবাসী প্রতিবাদ অভিযোগ করেও ন্যায় বিচার পাইনি। উল্টো আমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে আমাকে দেশ ছাড়া করেছে।প্রবাসী শামসুল আলম আরও বলেন,নির্বাচনের দিন ভোটারদের ভালবাসায় আমি যখন কেন্দ্র পরিদর্শনে যাই সেখানে গিয়েও শারীরিকভাবে হামলার শিকার হতে হয়েছে। আমি একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে ঈদগাঁও উপজেলার আমার প্রাণপ্রিয ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েও আমাকে পরাজিত ঘোষনা করা হয়েছে। আমি আদালতের মাধ্যমে এর সুষ্ঠু ন্যায় বিচার প্রার্থনায় মামলার প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় কয়েকজন ভোটার জানান,বিগত নির্বাচনে দলমত নির্বিশেষে আমরা চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী শামসুল আলমকে ভোট দিয়েছি কিন্তু প্রতিদন্দ্বী প্রার্থী প্রভাব খাটিয়ে নিজের পক্ষে ফলাফল ছিনিয়ে নিয়েছেন। এখন আমরা আদালতের মাধ্যমে আমাদের প্রিয় নেতা প্রবাসী শামসুল আলমকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করার জোর দাবী জানাচ্ছি। উল্লেখ্য বিগত নির্বাচনের আগে রেমিট্যান্স যোদ্ধা কক্সবাজার এসে পৌঁছলে শতশত সাধারণ মানুষ তাঁকে বিমান বন্দরে বরণ করে এলাকায় নিয়ে যায়। এমনকি ভোটের দিন স্বতঃস্ফূর্তভাবে শামসুল আলমের প্রতিকে ভোট দিলেও সন্ধ্যায় তাঁকে পরাজিত দেখে ঈদগাঁওবাসী হতাশ হয়ে পড়েন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!