
মোঃ মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং ওলামা-মাশায়েখ, গণমাধ্যম কর্মী,সুশীল সমাজের ব্যক্তিবর্গ,তৃণমূল নেতৃবৃন্দ,সর্ব সাধারণের সম্মানে ইফতার,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ইফতার আগ মুহূর্তে উপজেলা যুবদলের উদ্যোগে জেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহসভাপতি, জিয়া মঞ্চের সহকারী সচিব,জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা ও রোটারিয়ান এম. নাজমুল হাসান।
তিনি বলেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনও তার দোসররা রয়ে গেছে। তাই আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ হবে। তখন উপস্থিত সবার কাছে তিনি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন,কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম,কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লাইমুন হোসেন ভূঞা,কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা,যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন,ওলামা-মাশায়েখ,গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ,তৃণমূল নেতৃবৃন্দ,সর্ব সাধারণের প্রতিনিধি,জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।