1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত বিএনপির ২ নেতা বহিষ্কার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কটিয়াদীতে ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত বিএনপির ২ নেতা বহিষ্কার

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে সংঘাত সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা হত্যাকারী দুই নেতাকে বহিষ্কার করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি।অভিযুক্ত দুই নেতা হলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবক।জানা যায়,সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলামের অনুমতিক্রমে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি বার্তা প্রেরণ করেন।উল্লেখ্য যে,গত শনিবার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে দ্বন্ধের অভিযোগের তদন্তের সময় অতর্কিত হামলার ঘটনায় চাতল গ্রামের আরব আলী খাঁ’র ছেলে মালদ্বীপ প্রবাসী আশিক খাঁ (২৩) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে এবং ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেনসহ সহ ১০ জন আহত হয়েছেন। উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে বহিস্কার এবং তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নিহত আশিকের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে নিহতের স্বজন ও ছাত্রদলের সমর্থকরা।রোববার নিহত আশিক খাঁর মা রিতা আক্তার বাদী হয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল,ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবক ও এড. আলী হায়দার বাবলুসহ ২৯ জনের নাম উল্লেখ কওে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এড. পুলিশ আলী হায়দার বাবলু ও আব্দুল হান্নানকে আটক করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরন করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!