1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ঈদগাঁও-ঈদগড় সড়কে চরম আতংক : ইমাম অপহরণ  - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ঈদগাঁও-ঈদগড় সড়কে চরম আতংক : ইমাম অপহরণ 

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২০২ বার পঠিত

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

ঈদগাঁও-ঈদগড় সড়কসহ আশপাশের এলাকায় ডাকাতি ও অপহরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। যা স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে।মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় আরেকটি অপহরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যারিকেড দিয়ে একটি সিএনজি থামিয়ে যাত্রীদের মারধর করে এবং লুটপাট চালায়। এরপর স্থানীয় মসজিদের ইমাম ও বড়বিল এবতেদায়ী নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুর রহমান আজিজীকে পাহাড়ে তুলে নিয়ে যায়।

অপহৃত ব্যক্তির পরিবার জানায়, আজিজুর রহমান তার স্ত্রীকে নিয়ে সিএনজিতে করে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে দুর্বৃত্ত দল তাদের আক্রমণ করে এবং অন্যান্য যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়।

ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, ঈদগড়-ঈদগাঁও সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং ডাকাতি-অপহরণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না বাড়ালে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

ঈদগাঁও থানার ওসির মতে, স্বামী-স্ত্রী সিএনজিযোগে আসার সময় মসজিদের ইমাম অপহৃত হয়েছেন বলে তার স্ত্রীর কাছ থেকে জানতে পেরেছি। ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!