1. admin@auchsangbad.com : admin :
জাতীয়তাবাদী দলকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করতে সকলকেই এক হয়ে কাজ করতে হবে-মাজেদ বাবু - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

জাতীয়তাবাদী দলকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করতে সকলকেই এক হয়ে কাজ করতে হবে-মাজেদ বাবু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২১৪ বার পঠিত

সুমন ভট্টাচার্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী দলকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করতে সকলকেই এক হয়ে কাজ করতে হবে। দলে নাম ভাঙ্গিয়ে যারা দলীয় ইমেজ নষ্ট করবে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কার করা হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের ডাকবাংলায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে একথা বলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

তিনি আরও বলেন, যারা দলের নাম ব্যবহার করে যদি সন্ত্রাসবাদী, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে সাধারণ মানুষের উপর অন্যায় অবিচার ও জুলুম করবে তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে। এবং এসব কর্মকান্ডের সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে আমাদের জানাবেন আমরা দ্রুত এদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিব। সকলকেই জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করতে হবে। রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় কাজ করে যেতে হবে।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন-অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক সাহজাহান জয়পুরী, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন ভিপি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, যুবদল নেতা আল-আমিন, সোহাগ, উজ্জ্বল, সৈকত, রিপন, জাহাঙ্গীরনহ বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!