
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের নান্দাইলে ভেটেরিনারী পল্লী চিকিৎসক সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) উপজেলা বিআরডিভি হল রুমে মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ভেটেরিনারী পল্লী চিকিৎসক ফরিদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক ও অত্র সংগঠনের উপদেষ্ঠা হাজ্বী রফিকুল ইসলাম খোকন,ভেটেরিনারী পল্লী চিকিৎসক নাঈমুল গণি ভূইঁয়া পলাশ, মোঃ শাহজাহান, মাওলানা শহীদ সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে ভেটেরিনারী পল্লী চিকিৎসক সমিতি আগামী ৩ বছরের জন্য কার্যকরি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মোঃ জাহাঙ্গীর আলমকে সভাপতি ও নাঈমুল গণি ভূইঁয়া পলাশকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি প্রধান উপদেষ্ঠা সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ও উপদেষ্ঠা হাজ্বী রফিকুল ইসলাম খোকন সর্ব সম্মতিক্রমে অনুমোদন করেন। ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।