1. admin@auchsangbad.com : admin :
খাগড়াছড়িতে চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে "বিএমইউজে" চট্টগ্রাম জেলায় প্রতিবাদ সভা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

খাগড়াছড়িতে চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে “বিএমইউজে” চট্টগ্রাম জেলায় প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়িতে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ সহ ৭ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা পাতানো মামলা এবং চারজনকে মিথ্যা  এই মামলায় আটকের প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৭ মার্চ বেলা ১২ ঘটিকায় চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন ও কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাসান আল মামুন সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সকল নেতৃবৃন্দ।

সিনিয়র সাংবাদিক নেতা ও কালের প্রতিচ্ছবির সম্পাদক ও প্রকাশক হাসান আল মামুন বলেন মুক্ত গণমাধ্যম আজকে নামধারী কিছু দালাল সাংবাদিক চক্রের কাছে বন্দী, খাগড়াছড়ি অবৈধ ইটভাটা গুলো পরিচালনা করছে সাংবাদিক নামের  এই অপসংবাদিক দালাল গুলো অর্থের বিনিময়ে স্যাটেলাইট চ্যানেলের সাইনবোর্ড ব্যবহার করে  ইনারা এখন অনেক বড় সাংবাদিক নেতা বনে গেছেন।তাদের মন মত না হলে প্রশাসনের সঙ্গে  আতাত করে বানিয়ে দিচ্ছেন চাঁদাবাজ সাংবাদিক খাগড়াছড়িতে চার সাংবাদিকের পরিণতি তাই তিনি উল্লেখ করেন এবং অনতিবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি এবং এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।উক্ত সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নেতা সোহাগ আরেফিন বলেন, ইটভাটার দুর্নীতি তুলে ধরতে যাওয়ায় এই চার সাংবাদিক সহ ঘটনাস্থলে না থাকা তিন সাংবাদিক খাগড়াছড়ি কিছু রাক্ষুসের সাংবাদিকদের করাল গ্রাসের শিকার হয়েছেন,স্থানীয় প্রশাসন এবং স্থানীয় প্রেসক্লাবের গুটি কয়েক সাংবাদিক দীঘিনালার মোহনা টেলিভিশন এর প্রতিনিধি ও ইট ভাটার মালিক আলমগীরের যোকসাজসে এ ঘটনা বলে বিভিন্ন পত্রপত্রিকায় এই চিত্রটি ফুটে উঠে এছাড়াও খাগড়াছড়িতে দুই ডজনেরও বেশি  সাংবাদিক আজ খাগড়াছড়ি ছাড়া।সোহাগ আরেফিন আরো বলেন মেহেদী সহ অন্য যে সাংবাদিকদের আজ মিথ্যা  চাঁদাবাজির মামলা দেওয়া অবশ্যই নিন্দনীয় আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি চার সাংবাদিকের কারামুক্তি সহ এই ষড়যন্ত্র মূলক হয়রানি মামলার অবিলম্বে প্রত্যাহার না করলে সারাদেশে সকল সাংবাদিক একযোগে কঠোর আন্দোলনে নেমে আসবে।সভায় চট্টগ্রাম বিএমইউজে’র নেতা কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন যে আগামী ৭২ ঘণ্টার মধ্যে কারাবন্দীদের মুক্তি ও সাজানো এই পাতানো মামলা প্রত্যাহার না হলে আমরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবো।সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি,সহ-সংগঠনিক সম্পাদক নুরুল আমিন সোহেল,অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ মাসুদ,কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম বাবলু, কার্যনির্বাহী সদস্য নাছির উদ্দিন লিটন, কলের প্রতিচ্ছবি পত্রিকার রিপোর্টার মাসুদুল ইসলাম, পিবিআই ৭১ সাংবাদিক আসিফ সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!