
মহিউদ্দিন সরকারঃ প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)
দেশে অব্যাহত ধর্ষণ-যৌন নিপীড়ন,খুন,আত্মহত্যা,চুরি-ডাকাতি,ছিনতাই,রাহাজনির বিরুদ্ধে পাড়া-মহল্লায়,এলাকা ভিত্তিক সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন’ এই আহবানে নেত্রকোনার কেন্দুয়ায় ‘জনসমাজ কেন্দুয়া’ কর্তৃক আয়োজিত পাক্ষিক পথসভার উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় কেন্দুয়া পুরাতন বাসষ্ট্যান্ডে এই পথসভার উদ্বোধন করেন কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ওমর কাইয়ূম। এ সময় জনসমাজ কেন্দুয়া এর আহবায়ক কবি ও মানবাধিকারকর্মি আবুল কালাম আল আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান,উদীচী কেন্দুয়া শাখার সভাপতি রাখাল বিশ্বাস,সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার,মানবাধিকার কর্মি শাহ আলী তৌফিক রিপন,কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম আহমেদ খোকন,সাংবাদিক সালেহ আহমেদ সালাম প্রমুখ। পরে তারা কেন্দুয়ার বিভিন্ন স্থানে ট্রাকে চড়ে জনসচেতনা মূলক এই প্রচারণা চালান। আবুল কালাম আল আজাদ জানান, তাদের এই কর্মসূচি ঈদের আগ পর্যন্ত কেন্দুয়ার বিভিন্ন হাট বাজারে চালিয়ে যাবেন। উক্ত ক্যাম্পেইন এ লেখক,কবি,লোকশিল্পী,সাংবাদিক,ছাত্র,শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।