1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীতে নিহত কিশোরগঞ্জের শিক্ষার্থী ইন্নী হত্যার বিচার ও জামিন বাতিলের দাবিতে মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

রাজশাহীতে নিহত কিশোরগঞ্জের শিক্ষার্থী ইন্নী হত্যার বিচার ও জামিন বাতিলের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী শহরের মমতা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জিলফা জাহান ইন্নীকে ধর্ষনের পর পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসি এবং জামিন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে।

আজ দুপুর ১২টা কিশোরগঞ্জ কালীবাড়ি মুক্ত মঞ্চে ছাত্র-জনতার ব্যানারে শিক্ষার্থী, নাট্যশিল্পী, সাংবাদিক ও সচেতন মহলের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।কমরেড আব্দুর রহমান রুমি’র সভাপতিত্বে ও এড. এম এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ লেলিন,কালের নতুন সংবাদ এ-র সম্পাদক খায়রুল ইসলাম,বাংলাদেশ বেতারের শিল্পী হোসনে আরা মমতাজ, আবৃত্তিকার রুমা আক্তার,বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হারুন আর রশীদ, সহকারী অধ্যাপক ও ছড়াকার সামিউল হক মোল্লা,মৎসজীবি দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কী,শিক্ষক আবুল হোসেন বিএসসি,নিহত ইন্নীর পিতা সাংবাদিক,নাট্যশিল্পী ছড়াকার ছাদেকুর রহমান রতন।

উল্লেখ্য যে,রাজশাহীর বহরমপুর এলাকার মেহেদী হাসান নিপুর ভাড়া বাসায় গত ১৬/০১/২০২৫ ইং তারিখে ফাসিঁতে ঝুলানো অবস্থায় ইন্নির লাশ পাওয়া যায়। পরবর্তীতে বাড়িওয়ালা ও হত্যার সাথে জাড়িতরা নাটকীয় ভাবে ইন্নীর লাশ পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী মহল ধষর্ক ও খুনীদের বাঁচাতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলে মামলা জটিলতা সৃষ্টি হয় অবশেষে গত ৭ মার্চ ২০২৫ নিহত ইন্নির পিতা ছাদেকুর রহমান রতন বাদী হয়ে রাজশাহীর রাজপাড়া থানায় (আর,এম,পি) তে মামলা দায়ের করেন। মামলা নং- ১৪০১(৬)/১ (০৮/০৩/২০২৫)।এ ঘটনা সংবাদ লেখা পর্যন্ত ২ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। আরও একজন পলাতক আছে।আসামী পক্ষ মামলার বাদীকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে বলে জানাগেছে।পুলিশ জানিয়েছেন গ্রেফতারকৃত দুজের রিমান্ডের জন্য আবেদন জানিয়েছেন তদন্ত অফিসার শাহ আলম।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!