1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
গৌরীপুরে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

গৌরীপুরে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুন:

ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ৮ কেজি শুকনা গাঁজা সহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবিরের নেতৃত্বে একটি রেইডিং দল শুক্রবার সকালে গৌরীপুর থানার শিবপুর গ্রামে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের কইটাপুরী ব্রীজের কাছে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে একটি নম্বরবিহীন অটোবাইক সিগন্যাল দিয়ে থামানো হয়।অটোবাইকের পিছনের সিটে বসা একমাত্র যাত্রী, মোছাঃ জেসমিন (৪০), যিনি মাদক পরিবহনের সঙ্গে যুক্ত ছিলেন, তার কাছে একটি সবুজ রঙের ট্রাভেল ব্যাগ ছিল। ব্যাগটি তল্লাশি করে খাকি স্কচটেপে মোড়ানো ০৪টি পলিথিনে ৮ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোছাঃ জেসমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার মেরাসানী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং ময়মনসিংহে গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।এ ঘটনায় গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণী ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ২,৪০,০০০ টাকা। প্রাথমিক ভাবে আসামীকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।এ অভিযানে মাদক বিরোধী আইন প্রয়োগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দৃঢ় পদক্ষেপের ফলে একটি বড় মাদক চক্রের একটি অংশ ধরা পড়েছে, যা মাদক পাচার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর মনোভাব এবং অভিযানকে আরও দৃঢ় করছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!