1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব এবং সংস্কার কমিটির সাংবাদিক নেতৃবৃন্দের বৈঠক - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব এবং সংস্কার কমিটির সাংবাদিক নেতৃবৃন্দের বৈঠক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

জেলা প্রশাসকের কার্যালয়ে এডিএম এর মধ্যস্থতায় ময়মনসিংহ প্রেসক্লাব এবং সংস্কার কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ বুধবার ১২ মার্চ দুপুর ২টায় সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। অসমাপ্ত আলোচনা পরবর্তী তারিখ নির্ধারণ করে জানানো হবে।সংস্কার কমিটির মূখ্য সংগঠক শিবলী সাদিক খান উপস্থিত সাংবাদিকদের জানান আলোচনা এবং আন্দোলন একটি চলমান প্রক্রিয়া। “প্রেসক্লাব ফর প্রেসম্যান” দাবি বাস্তবায়নের অনুষ্ঠিত আলোচনায় বলা হয় পক্ষদ্বয়ের মধ্যে একটি আহবায়ক বা এডহক কমিটি গঠন, সাংবাদিকদের নামের চূড়ান্ত তালিকা প্রনয়ণ, প্রস্তাবিত গঠনতন্ত্র প্রয়োজনে আরো সংশোধন সংযোজন বিয়োজন করে সাধারণ সভা আহবান করে অনুমোদন করার ব্যবস্থা গ্রহণ। এ লক্ষ্যে উভয় পক্ষের সাংবাদিকদের পারষ্পরিক সহনশীল সহমর্মিতার মানষিকতা দেখিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হলে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন নির্বাহী কমিটির সাথে আলোচনা করে পরবর্তী তারিখে এ বিষয়ে পুনরায় বৈঠকের তারিখ নির্ধারণ করা যেতে পারে। সদস্য নিয়োগ প্রক্রিয়া ঈদের পর আহবান করা হবে। এ সময় সংস্কার কমিটির সদস্য সচিব আজগর হোসেন রবিন বলেন সদস্য হওয়ার জন্য আমরা আন্দোলন করছি না আমরা চাই সংস্কার।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা মীরা পক্ষদ্বয়ের আলোচনা শুনে দ্রুত সমাধান করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন।এসময় উপস্থিত ছিলেন এনটিভি প্রতিনিধি আইয়ুব আলী, সোনালী শীষ পত্রিকার জহর লাল দে, আনন্দ টিভি ও জনকন্ঠের আলমগীর কবির উজ্জ্বল, সময়ের কাগজ পত্রিকার সাদেকুর রহমান। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়েুর সামনে শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সকল সাংবাদিকগণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন দাবি অধিকার মর্যাদা প্রতিষ্ঠায় চলমান আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!