1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ময়মনসিংহ সদর কোতোয়ালি থানায় সাংবাদিকদের হুমকি: থানার ভিতরে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ময়মনসিংহ সদর কোতোয়ালি থানায় সাংবাদিকদের হুমকি: থানার ভিতরে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৮২ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুন:

ময়মনসিংহ সদর কোতোয়ালি থানার ডিউটি রুমে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে,যা স্থানীয় সাংবাদিকদের মধ্যে হতাশা এবং উদ্বেগের সৃষ্টি করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,মঙ্গলবার (১০ মার্চ ২০২৫) দুপুরে কয়েকজন সাংবাদিক থানার ডিউটি রুমে উপস্থিত ছিলেন।এসময়,হঠাৎ শান্ত নামে একজন যুবক বিএনপির কর্মী বা নেতা পরিচয়ে সাংবাদিকদের হুমকি ধমকি দেয়। এই ঘটনাটি ঘটে এমন এক সময়ে,যখন থানার ভিতরে মোঃ তরুন মিয়া (২০) নামে এক যুবককে পুলিশ উদ্ধার করে। তরুন মিয়া ও তার সাথে থাকা ১৩ বছর বয়সী নাবালিকা মল্লিকা রাণী সম্পর্কে কিছু তথ্য জানা যায়, এবং এই ঘটনা সম্পর্কে কথা বলতে আসেন শান্ত। তবে সাংবাদিকরা ঘটনাটি জানতেন না,তারপরও শান্ত তাদের উপর হামলা ও হুমকি প্রদান করেন।অথচ, এ বিষয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকরা জানান যে তারা কোনও প্রকার উস্কানি বা বিরোধ সৃষ্টি করেননি, কিন্তু শান্ত তাদের প্রতি হুমকি প্রদান করেন, যা থানার ভিতরেও ঘটেছিল। ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন ময়মনসিংহ সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ছুটিতে ছিলেন এবং থানার তদন্ত কর্মকর্তা রহস্যজনকভাবে ঘটনাটি এড়িয়ে গেছেন।

এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন সাংবাদিক জানান, ‘‘থানায় যদি এমন পরিস্থিতি হয়, যেখানে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’’ তিনি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মহোদয় এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিষয়টির দ্রুত তদন্ত দাবি করেন।এছাড়া, দেশের বর্তমান পরিস্থিতিতে নারী নির্যাতন, ধর্ষণ ও ইভটিজিং সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, যদি সাংবাদিকরা থানার ভিতরেই নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?এই বিষয়ে সিসিটিভি ফুটেজ চেক করার জন্য কোতোয়ালি থানার ডিউটি রুমসহ আশেপাশের সকল সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে, যাতে ঘটনার সত্যতা প্রমাণিত হতে পারে।

এদিকে, বিএনপির নেতৃবৃন্দের কাছে এই ঘটনায় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।এ ঘটনার পর সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘‘দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজে সঠিক সংবাদ প্রচার করা সম্ভব হবে না এবং গণমাধ্যমের স্বাধীনতাও ক্ষুণ্ন হতে পারে।’’

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!