1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীর মন্ডলভোগে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীর মন্ডলভোগে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

“মাহে রমজান দিচ্ছে ডাক- জুলুম নিপীড়ন নিপাত যাক” এই শ্লোগানকে সামনে রেখে,আন্তর্জাতিক নারী বর্ষ – ২০২৫, উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলার মন্ডলভোগ গ্রামে কবি মো.ওয়াহিদুজ্জামান লাইব্রেরি ও শিক্ষা ভুবন প্রাঙ্গণে ০৮ মার্চ ২০২৫ খ্রি: শনিবার বিকালে “নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান “- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটির আয়োজক ছিলেন জাগো নারী ফাউন্ডেশন,কিশোরগঞ্জ জেলা শাখা। জাগো নারী ফাউন্ডেশন- কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক কবি বে-নজির জামান ( পঙক্তি)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠান উদ্বোধন করেন দাবানল পত্রিকার সম্পাদক ও যুদ্ধ,বৈষম্য বিরোধী গণমানুষের কবি অধ্যাপক মো.ওয়াহিদুজ্জামান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুল্যবান বক্তব্য রাখেন ডা. মো. আব্দুল আজিজ, লন্ডন প্রবাসী শিশু রোগ বিশেষজ্ঞ ও জিপি ন্যাশনাল হেলথ সার্ভিস (ইউ কে), বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ জেনারেল সেক্রেটারি ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউনাইটেড কিংডম।ভাচুর্য়ালের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন নুর উন নাহার মেরী,জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি,লেখক,মানবাধিকার সংগঠক ও নারী জাগরণের নেত্রী,ভার্জিনিয়া,আমেরিকা।
প্রধান আলোচক হিসেবে ভাচুর্য়ালে বক্তব্য রাখেন স্বর্ণ পদক প্রাপ্ত কবি ইলোরা সোমা,আজার বাইজানের বিশিষ্ট কবি, মানবাধিকার সংগঠক নারী নেত্রী ড. কবি নিগার রহমতুল্লাহ কালিলোভা, কলিকাতা পশ্চিম বঙ্গ ভারতের বিশিষ্ট নজরুল কন্ঠ শিল্পী ড. দিপা দাশ।বিশেষ আমন্ত্রিত অতিথির যারা বক্তব্য রাখেন জাগো নারী ফাউন্ডেশনের লন্ডন যুক্ত রাজ্য শাখার সভাপতি – শিক্ষাবিদ,শিক্ষক ও নারী নেত্রী নাছরিন আজিজ ডলি, কেন্দ্রীয় পরিচালক আন্তর্জাতিক বিষয়ক জাগো নারী ফাউন্ডেশন,বিশিষ্ট সমাজসেবক,নারী অধিকার সংগঠক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব লেখক,লন্ডন,যুক্তরাজ্য। আবু সালেহ আহমদ,সিলেট বিভাগীয় সভাপতি, ইউএস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম।কুয়েত শাখার বিএনপির নেতা ও পাকুন্দিয়া,কটিয়াদীর এমপি মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী তালুকদার, কবি আব্দুল গনি মিয়া, কেন্দ্রীয় সভাপতি – বাংলাদেশ গণ শান্তি পার্টি( বিপিপিপি),ঢাকা।অধ্যক্ষ ফারাহ জামান (জ্যোতি),ব্যবস্থাপনা সম্পাদক :দাবানল (The Blast Of Fire) বাজিতপুর,কিশোরগঞ্জ। রাবেয়া খাতুন,লেখক ও নারী নেত্রী,ঢাকা।সৈয়দা কানিজ ফাতেমা শিরীন জনপ্রতিনিধি , নারী নেত্রী,মন্ডলভোগ,কটিয়াদী,কিশোরগঞ্জ।কবি ও সাংবাদিক আফসার আশরাফী,পাকুন্দিয়া,কিশোরগঞ্জ।হাসিনা পারভীন (হাসি),সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র,বাজিতপুর পৌরসভা,সমাজ সেবক আলহাজ্ব মনু মিয়া,মো: মফিদুল ইসলাম সরকার,সিনিয়র সাংবাদিক,দৈনিক নয়া দিগন্ত,পীরগাছা,রংপুর,বিশিষ্ট শিক্ষাবিদ বিএনপির নেতা আব্দুল কাইয়ুম ভুঁইয়া গঙ্গা (সাবেক চেয়ারম্যান) ও সাংবাদিক হাকীম রফিকুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন মো.তাজ উদ্দিন ভূঁইয়া বিশিষ্ট যুব সংগঠক ও নেতা।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো: কামরুজ্জামান এবং হুসনা আক্তার,সম্পাদক : জাগো নারী ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা শাখা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজের মানুষ ও সাংবাদিক বৃন্দ।অনুষ্ঠান শেষে জাগো নারী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত সকলকে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!