1. admin@auchsangbad.com : admin :
ভৈরবে পপি’র দক্ষতা উন্নয়ন প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

ভৈরবে পপি’র দক্ষতা উন্নয়ন প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১৭ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু, ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

বেসরকারী উন্নয়ন সংস্থা পপি’র ‘ভৈরব ফুটওয়্যার সেক্টরে পাদুকা বিতরণ চ্যানেল এ্যাক্টরদের দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের উদ্যোগে ভৈরব উপজেলা প্রশাসন ও ভৈরব পৌরসভার প্রতিনিধি,পাদুকা এসোসিয়েশন,পাদুকা হোলসেল মার্কেট প্রতিনিধি,পাদুকার হোলসেল ব্যবসায়ীসহ পপি ও সুইসকন্ট্যাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয় ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে গত ২৭ ফেব্রুয়ারী, ২০২৫ ইং বেলা ১১ ঘটিকায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শবনম শারমিন,উপজেলা নির্বাহী অফিসার,ভৈরব।অতিথিদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন মোঃ ফারুক,পৌর প্রশাসনিক কর্মকর্তা; ভৈরব পৌরসভা; জিএম আরিফ সারোয়ার বাতেন, নির্বাহী প্রকৌশলী ভৈরব পৌরসভা; জলি বদন তৈয়্যবা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ভৈরব, মোঃ আসাফ উদদৌলা আশিক এলইডি কো-অর্ডিনেটর প্রবৃদ্দি,সুইস কন্ট্যাক্ট ও মোঃ আলামিন মিয়া সভাপতি ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিঃ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও সুইসকন্ট্যাক্ট-প্রবৃদ্ধি প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করেন জান্নাতুল ফেরদৌস,সিনিয়র এলইডি কো-অর্ডিনেটর,প্রবৃদ্ধি,সুইসকন্ট্যাক্ট। পপি’র পক্ষ থেকে উক্ত প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে প্রকল্পের আওতায় দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেন মোঃ শামসুল হক, নাহিদ সুজ, মোঃ সাদ্দাম হোসেন, এস.এম. সুজ,মামুন খান, রিতু সুজ প্রমুখ। বক্তারা বলেন, পপি ও সুইসকন্ট্যাক্ট এর উদ্যোগে পাদুকা হোলসেল ব্যবসায়িদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। পপি’র প্রকল্প সমন্বযকারী মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে মোঃ আলামিন মিয়া, সভাপতি ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লি. তিনি বলেন পপি সুইসকন্ট্যাক্ট এর সহায়তায় ভৈরব পাদুকা সেক্টরের উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করছে যা এ শিল্পের উন্নয়নে সহায়ক হবে । অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ভৈরববের পাদুকা শিল্পের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলেন। তারা বলেন, এ শিল্পের প্রসারে উদ্যোগ গ্রহণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনা বৃদ্ধি করা প্রয়োজন। মোঃ ফারুক, পৌর নির্বাহী কর্মকর্তা, ভৈরব পৌরসভা বলেন, মানসম্মত পাদুকা উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষে দক্ষতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ গুণগতমানসম্পন্ন ও টেকসই পাদুকা উৎপাদন ও বিতরণ ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে এ শিল্পের প্রসারে প্রয়োজন কার্যকরী উদ্যোগ গ্রহণ। অনুষ্ঠানের প্রধান অতিথি শবনম শারমিন, উপজেলা নির্বাহী অফিসার ভৈরব বলেন, ভৈরবের পাদুকা শিল্প একটি সম্ভাবনাময় শিল্প। ভৈরবের অর্থনৈতিক উন্নয়নে পাদুকা শিল্পের গুরুত্ব অপরিসীম। পাদুকা উৎপাদনে কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা সম্ভব হবে। তিনি আরও বলেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ যেমন হ্রাস পাবে এবং সেইসাথে বর্জ্য রিসাইকেল করে বিভিন্ন পণ্য তৈরি করা সম্ভব হবে। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রকল্পের আওতায় সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী উদ্যোক্তাদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দে কাছ থেকে  প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন।পপি’র প্রকল্প সমন্বয়কারী মোঃ বাবুল হোসেন বলেন পপি, সুইসকন্ট্যাক্ট প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়ধীন উক্ত প্রকল্পের মাধ্যমে ইতি মধ্যে ৩০০ জন পাদুকা হোলসেল বিক্রয় ব্যবসা পরিচালনা কারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন,প্রকল্পের আওতায় পাদুকা হোলসেল ব্যবসায়ীদের পণ্যের মার্কেটিং ও ব্যবসা প্রসারের প্রয়োজনীয় কারিগরী সহযোগিতা প্রদান করা হবে।ভৈরব পাদুকা সেক্টরে বিতরণ চ্যানেল এ্যাক্টরদের দক্ষতা উন্নয়ন প্রকল্পটি সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এ স্থানীয় সরকার বিভাগ ও সুইস কন্ট্যাক্ট এর যৌথ উদ্যোগে সহযোগী সংস্থা পপি কর্তৃক কিশোরগঞ্জ জেলার ভৈরবে বাস্তবায়িত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!