1. admin@auchsangbad.com : admin :
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আকরাম আলীকে অপ্রত্যাশিত বদলির বিষয়টি খতিয়ে দেখার আহবান - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আকরাম আলীকে অপ্রত্যাশিত বদলির বিষয়টি খতিয়ে দেখার আহবান

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

আলমগীর হোসেন,বাগমারা প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক আকরাম আলীকে অপ্রত্যাশিতভাবে প্রশাসনিক কারণ দেখিয়ে আর আর এফ রাজশাহীতে সংযুক্ত করা হয়েছে।মাত্র দুই ঘন্টা সময়ের ব্যবধানে জরুরী ভিত্তিতে কেন তাকে এমন আদেশ দেওয়া হয়েছে,বিষয়টি খতিয়ে দেখার আহবান জানিয়েছেন হাট গাঙ্গোপাড়া এলাকার পাঁচ ইউনিয়নের সুশীল সমাজ ও সাধারণ জনগণ।নাকি তাকে বদলি করার মাধ্যমে কোনো রকম ফায়দা লোটার সুযোগ কাজে লাগিয়েছে এলাকার প্রভাবশালী কোন মহল।এমন প্রশ্ন দেখা দিয়েছে এলাকার সাধারণ মানুষের মনে।

কেননা বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর সারা বাংলাদেশে অধিকাংশই থানা বা পুলিশ তদন্ত কেন্দ্রে কোন পুলিশ কর্মস্থলে যোগদান করেননি।এমন একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে থেকেও পুলিশ পরিদর্শক আকরাম আলী অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদান করেন।যোগদানের পর থেকেই তিনি অত্যন্ত দক্ষতার সাথে মাদক চোরাকারবারি,মদ,গাঁজা,হিরোইন সেবনকারী এবং ব্যবসায়ীদের গ্রেপ্তার করে এলাকায় অনেকটাই স্বস্তি ফিরিয়ে আনেন।অনেক দক্ষতার সাথে ও সুকৌশলে তালিকা ভুক্ত আসামী গ্রেফতার করেছেন।পর পর দুই বার তার নভেম্বর ও ডিসেম্বর ২৪ মাসের সাফল্যের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে,তিনি প্রায় চল্লিশ টি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণে চোলাইমদ,গাজা,হেরোইন,ইয়াবা,চোরাই মোটরসাইকেল এবং একটি প্রাইভেট কার গাড়ি সহ নগদ টাকা উদ্ধার করেন।তার সাফল্যের পরিসংখ্যান বিশ্লেষণ করে রাজশাহী জেলা পুলিশ তাকে পরপর দুইবার শ্রেষ্ঠ আইসি হিসেবে পুরস্কার প্রদান করেন।

কিন্তু হঠাৎ করে গত ১৫ ই ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিআইজির কার্যালয় কেশবপুর রাজশাহী থেকে অত্যন্ত জরুরী ভিত্তিতে একটি বদলির অফিস আদেশ পাঠানো হয়।এই অনাকাঙ্ক্ষিত বদলির জন্য এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।বদলি বিষয়ে আইসি আকরাম আলীকে প্রশ্ন করা হলে তিনি বলেন,আমি নিজেও জানিনা আমাকে কেন এভাবে বদলি করা হলো।তবে আমি অনুমান করছি আমার বিরুদ্ধে উপর মহলে মিথ্যা কোন অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয় নিয়ে এলাকার সুধী মহলের সাথে কথা বলে জানা গেছে, আইসি আকরাম আলী একজন সৎ এবং কর্তব্য কাজে দায়িত্বশীল ব্যক্তি ছিলেন।শুধু তাই নয় তার চাকুরী জীবনের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে যোগদান করে অধ্যবধি পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে চাকরি করিয়া আসতেছেন,দুঃখজনক হলেও সত্য ২০১৭ সালে ইন্সপেক্টর হওয়ার পর হতে অদ্যবধি পর্যন্ত তাকে ওসি হিসেবে পদোন্নতি দেয়া হয় নাই।যাতে তিনি চরমভাবে বৈষম্যের শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন আইসি আকরাম।তাকে বদলি করার ব্যাপারে তার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থেকে থাকে তা মোটেও সত্য নয়।বিধায় তাকে অতি দ্রুত স্বপদে বহাল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকার সুধি মহল এবং সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!