1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও অপরাধ সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড ও অপরাধ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড তেরই ফেব্রুয়ারি ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার কাজী আখতার উল আলম।প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ), ময়মনসিংহ।

পরিদর্শন শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন এবং দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন। মাস্টার প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাল্গুনী নন্দী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ময়মনসিংহ, মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ময়মনসিংহ, মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),ময়মনসিংহ, আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), অরিত সরকার, সহকারী পুলিশ সুপার (এিশাল সার্কেল), সাগর সরকার, সহকারী পুলিশ সুপার, (হালুয়াঘাট সার্কেল) সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ।মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারী/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জানুয়ারী/২০২৫ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন-

১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার – সাগর সরকার, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল।

২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- মোঃ আল মামুন সরকার, অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা।

৩। শ্রেষ্ঠ এস,আই- এস,আই(নি:)/ মোঃ মোজাম্মেল হোসেন,কোতোয়ালী মডেল থানা,ময়মনসিংহ।

৪। শ্রেষ্ঠ এ,এস,আই-এ,এস,আই(নিঃ)/মোঃ ওমর ফারুক, কোতোয়ালী মডেল থানা।

৫। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার-এ,এস,আই(নিঃ)/মির্জা ওয়াসিস উদ্দিন, এিশাল থানা,ময়মনসিংহ।

৬।শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার এস,আই- এস, আই(নিঃ)/ কুমোদলাল দাস

৭। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার-এস,আই (নিঃ)/ সোহরাব আলী,জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ।

৮। সবোর্চ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার – সার্জেন্ট/ মোঃ মুজাহিদুল ইসলাম, সদর ট্রাফিক,ময়মনসিংহ।

পরবর্তীতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!