1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠা দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু,সিনিয়র ষ্টাফ রিপোর্টার. কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা,সাংবাদিক সমাবেশ ও জুলাই বিপ্লবে আহত সাংবাদিকদের স্বকৃীত স্বরূপ সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকাল দশটায় (পুরানথানা) ইসলামিয়া সুপার মার্কেট হতে বাদ্যযন্ত্র সম্মলিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে মিলিত হয়।জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির অধ্যাপক মো: রমজান আলী।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের উপদেষ্টা একে নাসিম খান,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. জাহাঙ্গীর আলম মোল্লা,সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী।সংগঠনের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ও ভৈরব ইউনিটের সভাপতি মোঃ ছাবির উদ্দিন রাজুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের জেলা ইউনিটের উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আহমেদ লেনিন, দৈনিক আমার দেশ ও জিটিভির জেলা প্রতিনিধি সংস্থার উপদেষ্টা মনিরুজ্জামান চৌধুরী সোহেল, আমাদের সময় জেলা প্রতিনিধি এড. মাসুদ ইকবাল, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল হাবিব রেজা,দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম,জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ, জেলা জাসাস এর আহবায়ক ইফতেখার আহমেদ বাবুল,জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না,এড. শওকত কবীর খোকন,এড. নিজাম উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন দত্ত প্রদীপ, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোতাহের হোসেন, কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স এর পরিচালক বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সাংবাদিক আমিনুল হক সাদী, শামছুল আলম সেলিম, সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী রেজা সুমন এবং উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক ফারুকুজ্জামান ও শফিকুল ইসলাম নাঈমকে স্বকৃীত স্বরূপ সম্মাননা, জেলা ইউনিটির সাবেক সভাপতি রেজাউল হাবিব রেজাকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সম্মাননা ও স্ব স্ব ক্ষেত্রে সৃজনশীল কাজে অবদানের জন্য স্থানীয় দুই প্রতিষ্ঠানকেও সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!