1. admin@auchsangbad.com : admin :
নরসিংদী মনোহরদী চরমান্দালীয়ায় কৃষক দলের সমাবেশে বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলার অভিযোগ,আহত ৫ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নরসিংদী মনোহরদী চরমান্দালীয়ায় কৃষক দলের সমাবেশে বিএনপি নামধারী সন্ত্রাসীদের হামলার অভিযোগ,আহত ৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:নরসিংদী মনোহরদীর চরমান্দালীয়ায় কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে হামলার ঘটনা ঘটেছে।হামলায় কৃষক দলের ৫ নেতাকর্মী আহত হয়েছেন।সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল ও উপজেলা বিএনপি সাধারন সদস্য সচিব আমিনুর রহমান সরকার(দোলন) এর হুকুমে স্থানীয় বিএনপি-যুবদলের নেতা কর্মীরা এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।বুধবার (৫ ফেব্রয়ারী) বিকাল ৪টায় উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের পশ্চিম চরমান্দালীয়া টাওয়ারের মোড় সমাবেশে এ হামলার ঘটনা ঘটে।এসময় সমাবেশে হামলার প্রতিবাদে বিকাল ৫ টায় কৃষক দলের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা করেছেন কৃষক দলের নেতারা।সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষকদের ঐক্যবদ্ধ করার জন্য কেন্দ্রীয় কৃষকদল ৩(তিন) মাসব্যাপী সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করছে।ঐ কর্মসূচির অংশ হিসেবে মনোহরদী উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নে কৃষক সমাবেশের আয়োজন করে স্হানীয় কৃষকদল। আমাদের প্রথমে পশ্চিম চরমান্দালীয়া টাওয়ারের মোড়ে কৃষক সমাবেশ করার কথা ছিল সভাস্থলে সমাবেশের প্রস্তুতি চলছিল।উক্ত সভায় বিএনপির নেতাদেরও অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাই।কিন্তু তারা আমাদের সমাবেশে না এসে সাবেক সাংসদ সংস্কারপন্থী নেতা ও জিয়া পরিবারের ওপর কালিমালেপনকারী সরদার সাখাওয়াত হোসেন বকুল ও উপজেলা বিএনপির সদস্য সচিব দোলনের হুকুমে জুয়েল,গোলাপ,শাহিন,শফিকুল,আবু তাহের,মজিবুরসহ একদল বিএনপি নামধারী সন্ত্রাসী লাঠি সোটা নিয়ে সমাবেশে হামলা ও ভাঙচুর চালায়।বক্তরা অভিযোগ করেন যে,বিগত খুনি হাসিনা সরকারের আমলে সাখাওয়াত হোসেন বকুল ও তার সন্ত্রাসী বাহিনী সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুনের নিকটাত্মীয়ের সুবাদে মনোহরদী- বেলাবো’র প্রতিটি স্হানীয় নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছে।বিগত ৫ আগস্টের পর দোলনের নেতৃত্বে এলাকায় নদী,বাজার,বাস-টেম্পো স্ট্যান্ড দখল,ফসলী জমির মাটিকাটা ও চাঁদাবাজির রামরাজত্ব কায়েম করে বিএনপির ইমেজ ধুলোয় মিশিয়ে দিচ্ছে।
এ হামলায় কৃষকদলের আবুল কাশেম,দেলোয়ার,সেকান্দর,আলী হোসেনসহ ৫ জন আহত হয়।তারা আমাদের সংগঠনের নেতাকর্মীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। আমাদের সমাবেশের চেয়ার টেবিল মাইক্রোফোন ও মাইকসহ দোকন পাট ও রাইসমিল ভাঙচুর করে।সভায় জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দিপক কুমার বর্মন প্রিন্স,মনোহরদী উপজেলা কৃষকদলের আহবায়ক আলী আকবর,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়া,সাবেক ছাত্র নেতা খ ম কামরুল ইসলাম,মহসীন কবিরসহ জেলা ও উপজেলার স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব দোলন বলেন,কৃষক দলের এ ধরনের কোনও কর্মসূচির কথাই আমার জানা নেই।হামলার বিষয়ে আমি জানি না।তারা কেন আমাকে জড়িয়েছে এ ধরনের অভিযোগ করছে সেটিও আমার জানা নেই।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!