1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
গোদাগাড়ী খেতুরী ধামের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে ক্ষোব ভক্তদের। - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

গোদাগাড়ী খেতুরী ধামের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে ক্ষোব ভক্তদের।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শ্রীপাঠ খেতুরি ধামে অনিয়মে ভরপুর মন্দিরের নামে চলছে ধর্ম ব্যবসা।বিতর্কিত ম্যানেজার গোবিন্দ পাল।ম্যানেজার গোবিন্দ পালের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ এলাকাবাসী ও ভক্তবৃন্দের।এলাকাবাসী জানান ম্যানেজার গোবিন্দ পাল এলাকাবাসী ও বাহির থেকে আশা ভক্তবৃন্দের সাথে খারাপ আচরণ করে প্রাসাদ চাইতে গেলে জাত তুলে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।ট্রাস্ট কমিটির পদত্যাগের দাবিতে আজ বুধবার ৫ ফেব্রুয়ারী বেলা ১২টায় আনুমানিক তিন শতাধিক গ্রাম বাশিকে নিয়ে শ্রীপাঠ খেতুরী ধামের ভক্ত বিশ্রামাগারে একটি সভার আয়োজন করে।সভায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শান্ত কুমার মজুমদার,সাধারণ সম্পাদক নয়ন কুমার শীল,গৌরাঙ্গ ট্রাস্ট বোর্ডের ট্রাস্টি সুনন্দন সররকার রতন সহ তিনশতাধিক এলাকাবাসী ও ভূক্তভুগি।সভায় ট্রাস্টি সুনন্দন সরকার রতন কমিটির বিরুদ্ধে অভিযোগ করে বলেন মন্দিরের ম্যানেজার গোবিন্দ পাল একজন হুন্ডি ব্যবসায়ী এছাড়াও মন্দিরে বরাদ্দের চাউল এর কিছু অংশ বিক্রি করা হয়,রান্না করা অন্ন ভোগ ১৫০টাকা প্লেট হিসেবে বহিরাগত ভক্তদের কাছে বিক্রি করা হয় এবং বাহির থেকে আসা ভক্তবৃন্দ রাত্রি যাপন করলে ঘরের ভাড়া বাবদ টাকাও নেন ম্যানেজার গোবিন্দ পাল।টাকা ছাড়া প্রসাদ পাননা গরিব দুরথেকে আসা ভক্তরা টাকা দিতে না পেরে প্রসাদ না নিয়ে ফিরে আসার চিত্র হরহামেশাই ঘটে।এইমর্মে এলাকা বাসি সহ সুনন্দন সরকার রতন অভিযোগও করেন মন্দির পরিচালনা কর্তৃপক্ষ সহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।পরবর্তীতে অভিযোগের পরে কোন সুরাহা না হলে এলাকাবাসী ও ভুক্তভোগী বর্তমান ট্রাস্ট কমিটির পদত্যাগের দাবি জানান।তিনি আরো বলেন, বেশ কয়েক বছর আগে খামারি প্রকল্প থেকে আসা প্রনোদনার বিশ হাজার টাকা আত্মসাৎ এর চেষ্টা করেন ম্যানেজার গোবিন্দ পাল।বিষয়টি এলাকার সজল ঘোষ ও তার শশুর গোবিন্দ ঘোষ জানতে পারে জন সম্মুখে সজল ঘোষ ও গোবিন্দ ঘোষ বিষয়টি নিয়ে আসে এবং প্রতিবাদ গড়ে তোলেন সেই সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে সেই সময়ের সভাপতি মদন মোহন দে পরবর্তীতে ম্যানেজার গোবিন্দ পাল কে জিজ্ঞেসাবাদ করলে এক পর্যায়ে ম্যানেজার গোবিন্দ পাল অস্বীকার করেন।কিন্তু সজল ঘোষ ধীরে ধীরে প্রমাণ খুঁজতে থাকেন।যখন প্রকৃত বিষয়টি জনসম্মুখে প্রমাণ সহ আসতে থাকে,ঠিক তখন গোবিন্দ পাল স্বীকার করেন যে তিনি তার নিজস্ব খামারের টাকা মনে করে নিজস্ব খাতে রাখেন। সভাপতি মদন মোহন দে এবং সজল ঘোষ এর চাপে ম্যানেজার গোবিন্দ পাল গৌরাঙ্গ দেব বিগ্রহ ট্রাস্ট তহবিলে টাকা জমা দিতে বাধ্য হয়।সভাপতি মদনমোহন দের মৃত্যুর পর সভাপতির দায়িত্ব নেন শ্রী বিদ্যুৎনারায়ণ সরকার তখন থেকেই আবারো বেপরোয়া হয়ে ওঠেন ম্যানেজার গোবিন্দ পাল ভক্তবৃন্দের সাথে খারাপ আচরণ আবারো প্রসাদ বিক্রয় ও গোপনে হুন্ডির ব্যবসা চালাচ্ছেন গোবিন্দ পাল।এ বিষয়ে ম্যানেজার গোবিন্দ পাল জানান- এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।আমি এসবের সাথে জড়িত নই আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও অপপ্রচার চালানো হচ্ছে।এ দিকে এখনো খুবই রয়েছেন এলাকাবাসী ও ভক্তবিন্দু ম্যানেজার গোবিন্দ পাল সহ টাস্ট বোর্ডের সকল সদস্যদের পদত্যাগের দাবি জানান হিন্দু সম্প্রদায়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!