1. admin@auchsangbad.com : admin :
ইটনায় রাষ্ট্র গঠনে ৩১ দফা প্রচারের মঞ্চ ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ইটনায় রাষ্ট্র গঠনে ৩১ দফা প্রচারের মঞ্চ ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ইটনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নির্দেশে তারেক রহমানের ৩১ দফা প্রচারের মঞ্চ ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাবেক জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লার সমর্থকরা এ সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ১ ফেব্রুয়ারী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে এলংজুরী বাজার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভার মঞ্চ ও দলীয় কার্যালয় ভাঙচুর, দলীয় নেতাকর্মীদের অনুষ্ঠানে যোগদানে বাধা প্রদান, মারপিট, প্রাণে হত্যার হত্যার উদ্দেশ্যে আঘাতসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংরক্ষিত ছবি সম্বলিত ব্যানারে অগ্নিসংযোগ করেছে।সংবাদ সম্মেলনে এ ঘটনার সাথে চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের নির্দেশে ইটনা থানার ওসি ৩১ জানুয়ারী সারাদিন এলংজুরী উপস্থিত থেকে বিএনপির সাধারণ কর্মী সমর্থকদেরকে ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি দিয়ে মিটিং যখন বন্ধ করতে পারেনি। তখন তার ওসির সরাসরি মদদে কতিপয় সন্ত্রাসীরা মঞ্চ ভাংচুর করে।তাদের মধ্যে অন্যতম বিটএনপি চেয়ারপার্সনের গাড়ীভহরে হামলা মামলার আসামি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনের ভাই কাঞ্চনের নেতৃত্বে ও এলংজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জব্বার, সরকারি চাকুরিজীবি লোকমান, জুয়েল, রতন, রহিম হাবিব দলবল নিয়ে ভাংচুর করে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ পাওয়া গেছে।সংবাদ সম্মেলনে উপস্থিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রিন্সিপাল হাবিবুর রহমান ভূইয়া বলেন, ফজলুর রহমান বিএনপি করলেও তিনি আওয়ামী আদর্শ লালন করছেন। তাইতো তিনি এলাকায় অন্য কেউ নেতা হোক কিংবা দলীয় কর্মকান্ড করুক তা তিনি প্রকাশ্যে বাধা দেন। তিনি এসব অপকর্মের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ অবঃ হাবিবুর রহমান ভূঁইয়া, ইটনা উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এরশাদ উদ্দিন মল্লিক, এলংজুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতউর রহমান আকন্দ, ইটনা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রহমান, ইটনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইউসুফ আলী, ইটনা উপজেলা যুবদলের আহ্ববায়ক মো. আবেদ খান, ইটনা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আলম মিয়া, ইটনা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. নুরু মিয়া, ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, আজহারুল ইসলাম ডালিম, তামিম আহমেদ, মো. সাবাজ মিয়া, মিজানুর রহমান, রেজাউল কবির নয়ন, মো: আ: রাশিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!