1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচর পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষে এলাকাবাসীর মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কুলিয়ারচর পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষে পূর্ব গাইলকাটাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ জানুয়ারি) বিকালে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাইপাস রাস্তায় পৌরবাসীর উদ্যোগে পূর্ব গাইলকাটা মহল্লার মধ্য দিয়ে যাওয়া কুলিয়ারচর থানা মোড় হইতে পূর্ব গাইলকাটা মহল্লা হয়ে জেলা পরিষদ ডাক বাংলো মোড় পর্যন্ত অন্যতম বাইপাস রাস্তার দুই সাইডে ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, পূর্ব গাইলকাটা মহল্লার ইমন সরকার রাসেল, ফয়সাল আহমেদ রাজিব,মুরাদ মিয়া,জাকির সরকার, পাভেল,কামাল মিয়া ও তৈয়ব মিয়া প্রমূখ।মানববন্ধনে পূর্ব গাইলকাটা মহল্লার নারী-পুরুষসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রণ করে।এসময় বক্তারা বলেন,কুলিয়ারচর থানা মোড় হইতে পূর্ব গাইলকাটা মহল্লা হয়ে জেলা পরিষদ ডাক বাংলো মোড় পর্যন্ত রাস্তাটি কুলিয়ারচর পৌর শহরের অন্যতম বাইপাস রাস্তা।এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে থাকে।সামান্য বৃষ্টি হলে এরাস্তা পানিতে তলিয়ে যায়।এছাড়া বাসা-বাড়ির ব্যবহৃত পানি রাস্তায় জমে কাঁদাযুক্ত হয়ে যায়। এসব পানি জমাট বেঁধে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ার ফলে প্রতিদিন ছোট বড় দূর্ঘটনার শিকার হতে হচ্ছে যানবাহন ও পথচারীদের। পৌর শহরের অন্যতম বাইপাস এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,কুলিয়ারচর থানা,বেসরকারি হাসপাতাল,ভূমি অফিস,রেলওয়ে স্টেশন,মসজিদ, মাদ্রাসা,সরকারি প্রাথমিক বিদ্যালয়,সরকারি উচ্চ বিদ্যালয়,সরকারি কলেজ, কুলিয়ারচর পৌরসভা এবং বাজিতপুর টু ভৈরব যাতায়াত করে থাকে।যোগাযোগের অন্যতম এ রাস্তাটি দীর্ঘ ১৬ বছর যাবত অবহেলিত। সরকারি বরাদ্দ আসার পরও ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নে কালক্ষেপন হচ্ছে এমন অভিযোগ করে তারা অতিদ্রুত এই রাস্তার ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন চেয়ে বলেন,ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন করতেই হবে অন্যথায় কোন ধরনের প্রাণহানিকর দূর্ঘটনার দায় কুলিয়ারচর পৌর প্রসাশনকেই নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!