1. admin@auchsangbad.com : admin :
আইডিআরএ কর্তৃক ৭ লক্ষ টাকা জরিমানা আলফা ইসলামি লাইফ কে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

আইডিআরএ কর্তৃক ৭ লক্ষ টাকা জরিমানা আলফা ইসলামি লাইফ কে

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিনিধি:

বীমা দাবি পরিশোধ সংক্রান্ত অনিয়মের জন্য আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।বীমা আইন ২০১০ এর ১৩০ ও ১৩১ ধারা অনুসারে এই জরিমানা করা হয়।একইসঙ্গে বীমা কোম্পানিটিকে অন্য দু’টি অনিয়মের বিষয়ে সতর্ক করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।সোমবার (২৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।আইডিআরএ’র চিঠিতে বলা হয়েছে,বীমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত রেজিস্টারে সংরক্ষিত তথ্যে দেখা যায়, ২০২২ সালে কোম্পানিটির নিষ্পত্তিকৃত মৃত্যুদাবী পলিসি সংখ্যা ৪৬টি।যার বিপরীতে পরিশোধিত টাকার পরিমাণ ৫৬ লাখ ২৩ হাজার ৮১৬ টাকা।তবে বীমা কোম্পানিটির ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী মৃত্যুদাবি বাবদ পরিশোধিত টাকার পরিমাণ ২৭ লাখ ২৯ হাজার ৪১৬ টাকা।এক্ষেত্রে মৃত্যুদাবী রেজিষ্ট্রারের সাথে বার্ষিক প্রতিবেদনে উল্লিখিত টাকার মধ্যে ২৮ লাখ ৯৪ হাজার ৪শ’ টাকার গরমিল পরিলক্ষিত হয়।ফলে আলফা ইসলামী লাইফের দাখিলকৃত বার্ষিক প্রতিবেদনে মিথ্যা তথ্য প্রদান করায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে বীমা আইন ২০১০ এর ধারা ১৩১ মোতাবেক ২ লাখ টাকা জরিমানা আরোপ করার সিদ্ধান্ত গ্রহণ করে।অপরদিকে ২০২১ সালের ইস্যুকৃত ১০৬টি পলিসি ও ২০২২ সালের ইস্যুকৃত ৬ পলিসির ক্ষেত্রে পলিসি গ্রহণের ২ বছর পূর্ণ না হওয়া সত্ত্বেও সমর্পন দাবি বা প্রত্যর্পণ মূল্য বাবদ মোট ৩ কোটি ২৯ লাখ ৫ হাজার ৬৭২ টাকা পরিশোধ করেছে আলফা ইসলামী লাইফ।কিন্তু বীমা আইন ২০১০ এর ধারা ৮৮ ও ৮৯ ধারা মোতাবেক লাইফ বীমা পলিসিসমূহ অন্যুন ২ বছর পর্যন্ত বলবৎ থাকলে উহার প্রত্যর্পন মূল্য অর্জন করবে।এক্ষেত্রে কোম্পানিটি বীমা আইন, ২০১০ এর ধারা ৮৮ এর নির্দেশ পরিপালনে বার্থ হওয়ায় কর্তৃপক্ষ উক্ত আইনের ১৩০ ধারা মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা আরোপ করেছে।জরিমানার অর্থ আগামী দশ কার্যদিবসের মধ্যে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বরাবর পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।এর আগে ২০২৪ সালের ২৪ জানুয়ারি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় পরিদর্শন করে আইডিআরএ’র একটি তদন্ত দল। এ সময় কোম্পানিটির বীমা দাবি নিষ্পত্তি ও তামাদি পলিসি সংক্রান্ত তথ্য যাচাই কর্তৃপক্ষের পরিদর্শন দল।চিঠিতে আরো বলা হয়েছে, আলফা ইসলামী লাইফের ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের তামাদি পলিসির হার যথাক্রমে ১৪%, ৮৫%, ৭৭% এবং ৬০%; যা অত্যাধিক তামাদি পলিসি বলে গণ্য হয়। অত্যাধিক তামাদি পলিসি বীমা শিল্পের জন্য ক্ষতিকর বিধায় কোম্পানিটিকে ভবিষ্যতে ইস্যুকৃত পলিসি তামাদির হার কমিয়ে আনার জন্য সতর্ক করা হয়েছে।এ ছাড়াও বীমাকারীর রেজিস্টার (পলিসি ও দাবি) সংরক্ষণ প্রবিধানমালা, ২০১৭ এর প্রবিধি ৩ অনুসারে লাইফ বীমা পলিসি (মৃত্যুদাবি, সমর্পন দাবি,পরিশোধিত ও মেয়াদ উত্তীর্ণ দাবি) সংক্রান্ত রেজিস্টার সংরক্ষণ করার বিধান থাকলেও আলফা ইসলামী লাইফ যথাযথ নিয়মে রেজিস্টার সংরক্ষণ করছে না।এই অবস্থায় রেজিস্টার যথাযথভাবে লিপিবদ্ধ ও সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়েছে কোম্পানিটিকে।ভবিষ্যতে এইরূপ ভুলের পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেয়া হয়েছে আলফা ইসলামী লাইফকে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!