1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে ট্রান্সমিটার চুরির কারণে বোরো ধান নিয়ে শঙ্কিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে ট্রান্সমিটার চুরির কারণে বোরো ধান নিয়ে শঙ্কিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান, বিশেষ প্রতিবেদক
কটিয়াদী পৌরসভার বেথইর এলাকার বিদ্যুৎ চালিত গভীর নলকূপের ০৩ টি ট্রান্সফরমার চুরি হওয়ায় বোরো ধান,ভুট্টা ও আলু চাষ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। সেচ সুবিধা বন্ধ হয়ে পরায় প্রায় ১০০ একর ফসলি জমিতে চাষাবাদ প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে।নতুন করে ট্রান্সফরমার স্থাপন করে আবার কবে নাগাদ সেচ পাম্প চালু হবে এ নিয়েও রয়েছে সংশয়।পৌরসভার ০৯ নং ওয়ার্ডের বেথইর গ্রামের সেচ পাম্প পরিচালনাকারী নুরুল ইসলাম সংগ্রাম ও আব্দুল মালেক জানান,এক মাস আগে বাড়ির পাশ থেকে এক রাতেই তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে।আমরা অভিযোগও করেছি।বিদ্যুৎ অফিস আমাদেরকে নিজ খরচে ট্রান্সফরমার স্থাপন করতে বলেছে।বিদ্যুতের বিল পরিশোধ করলেও আমাদের জন্য তিনটি ট্রান্সফরমার কেনার টাকা নেই।তিনটি ট্রান্সমিটার কিনতে প্রায় ২ লক্ষ টাকার প্রয়োজন।কটিয়াদী বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন,গ্রাহক যদি ট্রান্সমিটার ক্রয় করতে পারে তাহলে খুব দ্রুত সংযোগ দিয়ে চালু করা হবে সেচ পাম্পগুলো।জানা যায়,গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গভীর নলকূপের ট্রান্সমিটার চুরির অভিযোগ পাওয়া গেছে।এভাবে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় জমিতে বোর ধান চাষ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।এসব চুরির ঘটনায় থানায় অভিযোগ করেও চোর চক্রের কেউ আটক না হওয়ায় চুরির হিড়িক বাড়ছে দিন দিন এমন অভিযোগ ভুক্তভোগী সেচ পাম্প মালিক ও অপারেটরদের।বিদ্যুৎ অফিস ও গ্রাহকদের অভিযোগ, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করলেও এখন পর্যন্ত হদিস মেলেনি চুরি যাওয়া ট্রান্সফরমারের বা এ ঘটনায় কাউকে আটকও করতে পারেনি পুলিশ।ফলে চুরির ঘটনা বাড়ছে দিন দিন।কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কটিয়াদী জোনের এজিএম শাহরিয়ার হোসেন তন্ময় জানান, বিভিন্ন জায়গায় ট্রান্সমিটার চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব ওই সেচ পাম্পে ট্রান্সফরমার স্থাপন করে সংযোগ চালু করা হবে। কটিয়াদী থানা ওসি তরিকুল ইসলাম জানান,বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপজেলাতে আইন-শৃঙ্খলা বিষয়ক মিটিং সভাতেও ট্রান্সফর্মার চুরির অভিযোগ উঠেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!