
কটিয়াদী,প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী ইসলামী ব্যাংক থেকে মোছাঃ লতিফা নামে একজন গ্রাহকের টাকা চুরি করে পালানোর সময় ধরাপড়েন লাকী আক্তার নামে এক নারী চোর।তাকে কটিয়াদী থানা পুলিশের নিকট সোপার্দ করা হয়েছে।লাকী আক্তার পৌর এলাকার বাগরাইট মহল্লার আনোয়ার হোসেনের স্ত্রী।জানা যায়,মোছাঃ লতিফা মঙ্গলবার বিকালে ইসলামী ব্যাংক কটিয়াদী শাখায় তার হিসাব থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করে ভ্যানেটি ব্যাগে নিয়ে ব্যাংক থেকে বাহির হন।এ সময় তার ছেলেও পাশে ছিল।চোর লাকী আক্তার টাকা উত্তোলনের পর থেকেই তাকে টার্গেট করে কাছে ঘেষতে থাকে।সিড়ি দিয়ে নামার সময় কৌশলে লতিফা আক্তারের ভ্যানিটিব্যাগের চেইন খোলে পাঁচশত টাকা নোটের তিনটি বান্ডেল বের করে ফেলে।এ সময় একটি বান্ডেল নিচে পড়ে গেলে চোর লাকী দ্রুত টাকা তুলে বোরকার নিচে লুকিয়ে ফেলে।বিষয়টি লতিফা বুঝতে পারেন।লাকী আক্তার তরিঘরি করে একই ভবনে পাশের সোনালী ব্যাংকে ঢুকে পড়েন। লতিফা ও তার ছেলে বেগে হাত দিয়ে দেখেন পঞ্চাশ হাজার টাকার তিনটি বান্ডেল নেই।তারা সোনালী ব্যাংকে ঢুকে সেই নারীকে খোঁজতে থাকেন।তখন এক নারীকে টয়লেট থেকে বের হতে দেখেন কিন্তু তার ওড়না অন্য রকম।ছেলের সন্দেহ হলে তাকে আবার ইসলামী ব্যাংকে নিয়ে যান।বিষয়টি ব্যাংক ম্যানেজারকে অবহিত করেন। সিসি ক্যামেরা ফুটেজ দেখে ও জিজ্ঞাসাবাদে সে চোরির ঘটনা স্বীকার করে।তাকে কটিয়াদী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন,ব্যাংক থেকে একজন নারীকে আনা হয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তার নামে পূর্বে কোন অভিযোগ থানায় রেকর্ড নেই।লাকী আক্তার ইতিপূর্বেও গ্রাহকের টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছেন জানালে তিনি বলেন,কেউ অভিযোগ না করায় তার নামে কোন রেকর্ড হয় নাই।তবে বাদীর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।