1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে ঐতিহ্যবাহী খেলার মাঠ পূর্ণদ্ধারের দাবীতে এলাকাবাসীর ফের মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে ঐতিহ্যবাহী খেলার মাঠ পূর্ণদ্ধারের দাবীতে এলাকাবাসীর ফের মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২২২ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামস্থ ৬৫ বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ পূর্ণদ্ধারের দাবীতে ফের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।রোববার (১২জানুয়ারি) দুপুরে কুলিয়ারচরস্থ দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে স্থানীয় শিক্ষার্থীসহ এলাকাবাসীর একটাই দাবী নিয়ে মিছিল করে “খেলার মাঠ চাই”।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন রতন ও দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা মো. আরশ মিয়ার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও ঠিকাদার মো. মাহবুবুর রহমান ছোটন,উপজেলা বিএনপির সদস্য মাসুদ মিয়া, খসরু মিয়া,ছয়সূতী ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও দলিল লেখক দেলোয়ার হোসেন শহীদ (মাকসু),ছয়সূতী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন মিয়া, ছয়সূতী ইউনিয়ন যুবদলের সদস্য মো. সেলিম মিয়া, যুবদল নেতা মো. নাজিম উদ্দিন,সেচ্ছাসেবক দলের নেতা মো. কাওসার মিয়া,কাঞ্চন মিয়া,হারিছ মিয়া,নাসিম উদ্দিন,পল্লী চিকিৎসক মো. ফারুক মিয়া, নাসির উদ্দিন,সেলিম মিয়া, হেলিম মিয়া,সালাহ উদ্দিন,স্বপন মিয়া,এসএম শরীফ,নীরব,সাইফুল,সামী ও মুছাসহ সহস্রাধিক জনতা ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী অংশগ্রহণ করেন।এসময় বক্তারা বলেন, মাঠ হিসেবে রেকর্ডভূক্ত হওয়া দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম ঐতিহ্যবাহী খেলার মাঠে প্রায় ৬০ থেকে ৬৫ বছর ধরে এলাকার শিশু কিশোর ও শিক্ষার্থীরাসহ নানান পেশার মানুষ খেলাধুলাসহ ধর্মীয়, সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড করে আসছিলো।ইদানীং প্রভাবশালী একটি মহলের ভূমিদস্যুরা মাঠটি দখল করে শ্রেণি পরিবর্তন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।এলাকার জনগণের সার্থ রক্ষার্থে এবং যুব সমাজসহ ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুবিধার্থে ওই মাঠের শ্রেণী পরিবর্তন না করতে ও ভূমিদস্যুদের হাত থেকে মাঠটি উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ব্যবহারের সুব্যবস্থা করে দিতে প্রশাসনের নিকট জোর দাবী জানান।পরে তারা উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা এর নিকট একটি স্মারক লিপি জমা দেন।এর আগে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান এর হাতে আনুষ্ঠানিক ভাবে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামের খেলার মাঠের শ্রেণী পরিবর্তন না করার জন্য প্রায় তিনশত মানুষের গণস্বাক্ষরিত একটি আবেদন জমা দিয়েছিলেন।এতে কোন প্রকার কাজ না হওয়ায় তারা পূনরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা এর নিকট একটি স্মারক লিপি জামা দেন এলাকাবাসী।এলাকাবাসীর লিখিত আবেদন পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান বলেন,বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!