1. admin@auchsangbad.com : admin :
করিমগঞ্জে বাড়ীঘর ভাংচুর,লুটপাট,নারীকে মারপিঠ করার অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

করিমগঞ্জে বাড়ীঘর ভাংচুর,লুটপাট,নারীকে মারপিঠ করার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পঠিত

করিমগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ভূমি বিরোধকে কেন্দ্র করে বাড়ীঘর ভাংচুর,লুটপাট ও এক নারীকে মারপিঠ সহ শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।মামলার অভিযোগ ও সরজমিনে জানা যায়,করিমগঞ্জ উপজেলার শিমুলতলা (বাদেশ্রীরামপুর) এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে গত ৩০শে ডিসেম্বর ২০২৪ খ্রীঃ দুপুর ১ টা দ্বীন ইসলাম,রুহুল,রেহেনা,সানাউল গংরা একত্রিত হয়ে নূর ইসলামের স্ত্রী আছিয়ার উপর অতর্কিত হামলা করে এই ঘটনা ঘটায়।কিশোরগঞ্জ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ট্রাইব্যুনালে, করিমগঞ্জ উপজেলার মৃত আঃ রহিম আলীর ছেলে মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করে।মোঃ দ্বীন ইসলাম (৫৫) পিতামৃত- আঃ রহিম, মোঃ রুহুল (৩০) পিতা মোঃ দ্বীন ইসলাম, মোছাঃ রেহেনা (৪৬) স্বামী- মোঃ দ্বীন ইসলাম, সানাউল (১৮) পিতা। মোঃ দ্বীন ইসলাম সর্ব সাং- বাদেশ্রীরামপুর, শিমুলতলা, খানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ এর নাম উল্লেখ করে মামলায় অভিযোগ হয়েছে ।এলাকাবাসী বলেন, ৫০ বছরের পুরনো রাস্তা থাকা সত্বেও দ্বীন ইসলাম গংরা জোরপূর্বক নুর ইসলামের বসত বাড়ীর উঠান দিয়ে নতুন রাস্তা নিতে চায়।বিরোধকে কেন্দ্র করে এলাকায় ৪/৫ টি সালিশ হয়। সালিশ না মেনে পূর্ব পরিকল্পিত কিশোর গ্যাং সদস্যসহ ৬/৭ জন লোক মিলে দ্বীন ইসলাম গংরা নূর ইসলামের নির্মাণাধীন ঘর ও বাথরুম ভাংচুর করে, বসত ঘরে হামলা করে নূর ইসলাম, আছিয়াকে মারপিট ও লুটপাট করেছে।ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন আমার ১টি গোয়াল ঘর আসামীগণ কুবাইয়া, বাইরায়া ভাংচুর ও তচনচ করে ফেলে।
আসামীগণ একযোগে আমার বসত ঘরের বারান্দা, বাথরুম, দেয়াল, ইট ভেঙ্গে আমার বসত ঘরের দরজা জানালা ভাংচুর করিয়া ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে জানান আহতরা।আহত নূর ইসলাম বলেন, দ্বীন ইসলাম হুকুম দিয়ে বলে আছিয়া ও নুরুসহ বাচ্চাদের হত্যা করতে (এদেরকে খুন করে ফেল)।হামলাকারীরা আছিয়ার পরিহিত কাপড় ছোপড় টানিয়া ছিঁড়িয়া শ্রীলতাহানি করে। নুর ইসলাম আরও জানান, তার বসত ঘরের ভেতর প্রবেশ করে জমি গিরবির ও গাছ বিক্রির ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা আসামীগন নিয়ে যায়।গুরুতর আহত আছিয়ার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসিয়া উদ্ধার করে আমার স্ত্রীকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আসামীগণ আমার বাড়ী ঘর দখল করে নিয়েছে। আসামীগণ লোকমুখে বলাবলি করিতেছে যদি আমি বাড়ীতে যাই তাহলে আমাকে ও আমার স্ত্রীকে খুন করে ফেলবে। আমার স্ত্রীর চিকিৎসা শেষে আমি স্থানীয় আর্মি ক্যাম্পে ও থানায় গেলে পুলিশ আসিয়া ঘটনা প্রত্যক্ষ করে আসামীগণ পুলিশের সহিত ও অসধাচারণ করে। থানা কর্তৃপক্ষ আমাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। বিরোধীয় পক্ষরা কোন দরবার শালিস ও আইনের লোকজন পরোয়া করেনা মর্মেও হুমকি দিচ্ছে।উল্লেখ যে দ্বীন ইসলাম এর অত্যাচার থেকে বাঁচতে এর আগেও কিশোরগঞ্জ নির্বাহী ম্যাজিষ্টেট আদালতে দ্বীন ইসলাম ও রুহুল এর বিরুদ্ধে ১০৭/১১৪/১১৭ ধারায় একটি মামলা রুজু রয়েছে যার নং ৮৩৭ -২০২৪।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!