1. admin@auchsangbad.com : admin :
এলজিইডির সহযোগিতায় নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা তৈরি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

এলজিইডির সহযোগিতায় নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা তৈরি

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মাফি মহিউদ্দিন-কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি :

নিম্নমানের ও ভুসা খোয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগে কাজটি বন্ধ রাখে উপজেলা প্রকৌশল। সেই কাজটি আজ শনিবার আবারো নিম্নমানের খোয়া দিয়ে শুরু করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের পায়তারা করছে ঠিকাদার প্রতিষ্ঠান।এলাকাবাসীর অভিযোগ- অফিসের যোগসাজোসে নিম্নমানের খোয়া দিয়ে রাস্তার কাজ করে টাকা ভাগবাটোয়ারা করবে।এ জন্য এলজিইডি নিম্নমানের কাজ দেখেও না দেখার ভান করছে।উপজেলা প্রকৌশলীর সাথে আজ শনিবার প্রকল্প এলাকা থেকে মুঠোফোনে কথা হলে তিনি জানান- নিম্নমানের খোয়া দিয়ে কাজ করায় কাজ বন্ধ রাখা হয়েছে।খোয়ার মান পরিক্ষা করার পর কাজ শুরু করার নির্দেশনা দেয়া হয়।এলজিইডি সূত্র জানায়- রনচন্ডী ইউপি হয়ে বাজেডুমরিয়া হাট ভায়া বড়ডুমরিয়া প্রাইমারি রাস্তার ১ কিলোমিটার রাস্তাার কাজ পায় নীলফামারীর সুজাদ আলী শামিম। চুক্তিমূল্য ১ কোটি ১ লক্ষ ৭৭ হাজার ৫ শত ৮০ টাকায় কার্যাদেশ পায়।আজ শনিবার সরেজমিনে দেখা যায়- এলাকাবাসীর তোপের মুখে বন্ধ করা কাজের সেই সব খোয়া পানি দিয়ে রোল করা হচ্ছে।একটু সামনে গেলে দেখা যায় নিম্নমান, ভুসা খোয়া ও রাবিশ খোয়া বিছানা হচ্ছে।এলাকাবাসীর নিষেধ সত্তেও ঠিকাদারের লোকজন নিম্নমানের খোয়া রাস্তায় ফেলছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নিম্নমানের ও ভুসা খোয়াগুলোর উপরে ভাল খোয়া ছিটিয়ে তারা ঢেকে দিচ্ছে। এ যেন নিম্নমানের কাজের প্রতিযোগীতা চলছে। নিম্নমানের ও ভুসা খোয়া দিয়ে কাজ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের চেষ্টা করছে ঠিকাদার প্রতিষ্ঠান।এলাকাবাসী জানান-উপজেলা প্রকৌশলী রাস্তার কাজ বন্ধ রাখার জন্য বললেও আজ আবারো নিম্নমানের খোয়া দিয়ে কাজ সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান।কাজটির জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও সংশ্লিষ্টদের অনিয়ম ও দুর্নীতির কারণে কাজের কাজের মান নিন্মমানের করছে ঠিকাদার। এ রাস্তায় নিম্মমানের খোয়া ব্যবহার করছে, যা কিছু দিনের মধ্যেই রাস্তাটি ভেঙ্গে যাবে।এলাকাবাসী আরো বলেন- অফিসের যোগসাজোসে নিম্নমানের কাজ করে যাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান। তাদের প্রশ্ন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের সাথে জড়িত না থাকলে এলাকাবাসীর বাঁধা সত্তেও কিভাবে কাজ করছে তারা?এ বিষয়ে ঠিকাদারের মুঠোফোনে (০১৭৪১৪৫৭০২৯) যোগাযোগ করে প্রশ্ন করা হলে তিনি বলেন- আমি সাইডে আছি আপনি কোথায় আছেন বলেন আমি আসতেছি। আর তিনি প্রশ্নের উত্তর না দিয়েই ফোনটি কেটে দেন।এলজিইডির উপসহকারী প্রকৌশলী ও কাজটির তদারকি কর্মকর্তা আকতার হোসেনের কাছে বন্ধ রাখা কাজটি শুরু অনুমতি নিয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি জানান- কাজটির খোয়ার পরীক্ষার রিপোর্ট আসার পরে কাজটির শুরু করার কথা বলা হয়েছে। তারা অফিসকে না জানিয়ে কেন কাজটি শুরু করলো বিষয়টি দেখছি। কাজের অনিয়মের সাথে জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি দেখছি বলে ফোন কেটে দেন।উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান- রাস্তার কাজটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অফিসকে না জানিয়ে কেন রাস্তাটির কাজ করছে বিষয়টি দেখছি। কিছুক্ষন পরেই তিনি সূর পাল্টিয়ে এ প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করে কাজ ভাল হচ্ছে।এলাকাবাসী নিম্নমানের ও ভুসা খোয়া দিয়ে রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ করে তদন্ত সাপেক্ষে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উদ্ধর্তন কতর্ৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!