1. admin@auchsangbad.com : admin :
ভৈরবে ভারতীয় বস্ত্রসহ ৪জন আটক,সঠিক তথ্য নিয়ে বিভ্রান্তি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ভৈরবে ভারতীয় বস্ত্রসহ ৪জন আটক,সঠিক তথ্য নিয়ে বিভ্রান্তি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের ভৈরবে বালু বোঝাই বল্কহেড থেকে ভারতীয় শাড়ি,লেহেঙ্গা,চাদরসহ বিভিন্ন বস্ত্রপণ্য আটক করেছে নৌ থানা পুলিশ ইউনিট।শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে কালিপুর পাওয়ার প্লান্ট এলাকা মেঘনা নদী থেকে বল্কহেডটি আটক করে ফেরিঘাট এলাকায় নিয়ে জব্দকৃত বস্ত্রপণ্যের বস্তাগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়।এ সময় বল্কহেড সুকানিসহ চারজনকে আটক করা হয়েছে।এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব নৌ-থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান।কিন্তু জব্দকৃত বস্ত্রপণ্যের বস্তাগুলো উদ্ধার করা হলেও কতগুলো বস্তা ছিলো তার সঠিক কোন তথ্য দিতে পারেনি দায়িত্বরত উপ-পরিদর্শক নাসির ও আব্দুল কুদ্দুস।নৌ থানা পুলিশ সূত্রে জানা যায়,সকালেই গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে টহল জোরদার করা হয়।বিকাল চারটায় নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে কালিপুর পাওয়ার প্লান্ট এলাকার মেঘনা নদী থেকে প্রথমে বল্কহেড আটক করা হয়।পরে ফেরিঘাট এলাকার জেটি ঘাটে তল্লাশি করে বালু বোঝাই বল্কহেডের একপাশে রাখা ভারতীয় পণ্য বোঝাই ১০০ টি বস্তা উদ্ধার করা হয়। এসময় বল্কহেডের সুকানী,সহযোগী ও চোরাচালানের সাথে জড়িত দুইজন সহ মোট চারজনকে আটক করা হয়।কিন্তু বল্কহেডটি যখন ফেরিঘাট এলাকার নিয়ে জব্দকৃত পণ্যের বস্তাগুলো থানায় নিয়ে যাওয়া হয়।তখন অত্র এলাকার প্রত্যক্ষদর্শীরা জানায়,আমরা যখন দেখি বালুবাহি নৌকা ঘাটে ভিড়ায় তখন বস্তাগুলো থানায় নিয়ে যায় আর তখন আমরা জানতে পারি প্রায় ১৩০-১৫০টি বস্তার মতো নৌকায় ছিল।পণ্যের বস্তা খালাসকারি লেবাররা বলেন, আমরা এই নৌকা থেকে প্রায় ১৩০টি বস্তা মাল নৌ-থানায় নিয়ে যাই।এ ঘটনায় আটককৃরা হলো, বল্কহেড সুকানী বরগুনা জেলার সদর থানার ডালভাঙ্গা গ্রামের রসিদ মিয়া ছেলে রুবেল মিয়া (৩৭) ও সহযোগী একই উপজেলার চরগাছিয়া গ্রামের সোহরাফ মিয়ার ছেলে মিজানুর রহমান (২২)৷ আটকৃত আরো দুই চোরাকারবারি হলো, সুনামগঞ্জের বালিকান্দি গ্রামের মৃত মোবারকের ছেলে কামাল মিয়া (২৫) ও একই জেলার মইনপুর গ্রামের ছাইফুল মিয়া ছেলে জিহান মিয়া (১৮)। এদিকে খবর পেয়ে বিকাল ৬টার দিকে সাংবাদিকরা নৌ থানায় গেলে কর্তব্যরত অফিসারগণ তথ্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেন। সাংবাদিকদের চাপের মুখে রাত সাড়ে ৭টায় থানায় প্রবেশ করতে দেয় নৌ থানা-পুলিশ।এ বিষয়ে বল্কহেডের সুকানী রসিদ মিয়া জানান, দুই দিন আগে ৭ হাজার টাকার বিনিময়ে সুনামগঞ্জ থেকে ভারতীয় বস্ত্রের বস্তা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন।সুনামগঞ্জ এলাকার আলাউদ্দিন মিয়া নামের এ ব্যক্তির নির্দেশেই মালামালগুলো ঢাকার মেঘনায় নিয়ে যাচ্ছিলেন বলেন তিনি জানান।তবে কতগুলো বস্তা তা তিনি জানেননা।এ বিষয়ে চোরাচালানকারী সদস্য জিহান মিয়া জানান,চার হাজার টাকার বিনিময়ে সুনামগঞ্জ এলাকার আলাউদ্দিন মিয়ার কথায় বল্কহেডের সাথে করে ঢাকায় যাচ্ছিলেন তারা।ঢাকায় গেলে পণ্য বুঝে পাওয়া ব্যক্তিরা তাদের ঢাকা থেকে সুনামগঞ্জে ফেরার বাসে তুলে দিবেন।এ বিষয়ে ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন,আনুমানিক ১০০ বস্তাসহ চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বস্তার মধ্যে ভারতীয় শাড়ি,লেহেঙ্গা,চাদরসহ বিভিন্ন বস্ত্র রয়েছে।বস্তা বেশি হওয়ায় পরিপূর্ণ তথ্য দিতে সময় লাগবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!