1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কুলিয়ারচরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৩ জানুয়ারি শুক্রবার সকাল ১১টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম সিআইপি’র নেতৃত্বে ১নং কুলিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ময়দানে গিয়ে শেষ করে।পরে শহীদ মিনার সংলগ্ন ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান খান ও কুলিয়ারচর কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ তূর্য এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. শরীফুল আলম সিআইপি।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম. এ হান্নান ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক,উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন,পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা ও সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।এর আগে গত ১জানুয়ারী বুধবার সকাল ১১টার দিকে উপজেলা ও পৌর বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা,বিএনপির দলীয় পতাকা ও ছাত্রদলের পতাকা উত্তোলন করা হয় এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি’র পিতার নামে প্রতিষ্ঠিত মরহুম আলহাজ্ব সিদ্দিক মিয়া ব্লাড ফাউন্ডেশন-এর উদ্যোগে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলসহ কুলিয়ারচর বাজারস্থ গ্রীণ লাইফ জেনারেল হাসপাতাল ও আল-রাজ্জাক ডিজিটাল জেনারেল হাসপাতালের সহযোগিতায় রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা,উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম আলী,পৌর যুবদলের সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু,সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম মুছা,যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ,সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম,পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাঈমুজ্জামান শাওন,নূরুল জুনায়েদ, সজিব মাহমুদ,রুহুল আমিন,মো. শাহিদ হোসেন,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির হাসান নাঈম,কুলিয়ারচর সরকারি কলেজ শাখার সদস্য সচিব সাব্বির আহমেদ তুর্য,সদস্য সাকিব হাসান ও আরিয়ান নিরবসহ উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।এছাড়া ওইদিন রামদী, সালুয়া,ফরিদপুর,গোবরিয়া আব্দুল্লাহপুর ও ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে দিবসটি উদযাপন করা হয়।এ উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‌্যালি বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!