1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিলেন এসআই সাইফুল ইসলাম

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের বাজিতপুর থানার ০১(১২)২৪ নং মামলার বাদী সাজেদা আক্তার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার দায়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিলের পর ঘুষের ১৯ হাজার টাকা ফেরত দিয়েছেন অভিযুক্ত এসআই মো. সাইফুল ইসলাম।গত ৯ ডিসেম্বর সোমবার পূর্ব পিরিজপুর গ্রামের নূর উদ্দিনের স্ত্রী সাজেদা আক্তার (৪০) কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর এসআই মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার দায়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। গত ৯ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সীলমোহর যুক্ত আবেদনের রিসিভ কপি সূত্রে এ তথ্য জানা যায়।অভিযোগ সূত্রে জানা যায়,গত ১ ডিসেম্বর রোববার জমি সংক্রান্ত বিরুদ্ধের জেরধরে একই গ্রামের সজীব,নুর আহাম্মদ,সরোয়ার,সাগর ও সোহাগসহ অজ্ঞাতনামা ৩/৪ জন সন্ত্রাসী বাদীর স্বামী নূর উদ্দিন (৪৫)’কে মারপিট করে গুরুত্বর আহত করে।এ ঘটনার পর বিচারের আশায় বাজিতপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন আহত নূর উদ্দিনের স্ত্রী সাজেদা আক্তার।অভিযোগ দায়েরের পরপরই প্রতি পক্ষের লোকজন বাদীসহ বাদীর স্বামীর রিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার জন্য থানায় গেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেনের নির্দেশে থানা পুলিশ প্রতিপক্ষের সজীব,নুর আহাম্মদ ও সোহাগকে আটক করে।প্রতিপক্ষের ৩ জনকে আটকের পর থানার কর্তব্যরত এসআই মো. সাইফুল ইসলামকে বিষয়টি দেখার দায়িত্ব দেন ওসি।এসআই সাইফুল ইসলাম দায়িত্ব প্রাপ্ত হওয়ার কিছুক্ষণ পর মামলা এফআইআর করার জন্য বাদী সাজেদা আক্তারের নিকট ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।সাজেদা আক্তার অনেক কষ্টের পর ধার-দেনা করে ১০ হাজার টাকাসহ তার ভাতিজি স্বর্না আক্তারকে সাথে নিয়ে ওইদিন রাত ১০টার দিকে থানায় গিয়ে থানার ভিতরে স্বর্না আক্তারের মাধ্যমে টাকাগুলো গুনে এসআই সাইফুল ইসলামের হাতে দেন।
এছাড়া এসআই সাইফুল ইসলামের কথায় ওইদিন রাত সাড়ে ১০টার দিকে মামলাটি লেখার জন্য থানার অপর একজনকে নগদ ২ হাজার টাকা ঘুষ প্রদান করেন বাদী। পরবর্তীতে গত ২ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাদীর ননাশ মমতাকে সাথে নিয়ে এসআই সাইফুল ইসলামের চাহিদা মতো বাকি আরো ৫ হাজার টাকা এসআই মো. সাইফুল ইসলামের হাতে তুলে দেন।এরপর এসআই সাইফুল ইসলাম গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে বাদীর নিকট আবারও ২ হাজার টাকা ঘুষ দাবী করলে বাদী তাকে ২ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হয়।এভাবে দফায় দফায় বাদীর নিকট থেকে মোট ১৯ হাজার টাকা ঘুষ নিয়ে গত ৮ ডিসেম্বর দুপুরে আসামীদের বাড়িতে গিয়ে তাদের গ্রেফতার না করে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করেন ওই এসআই মো. সাইফুল ইসলাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সাইফুল ইসলাম আসামীদের আটক না করে তাদের সাথে সখ্যতা তৈরি করায় ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এমন দাবী করে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগটি দাখিল করেন মামলার বাদী সাজেদা আক্তার।এরপর বাজিতপুর সার্কেলের এএসপি সত্যজিৎ কুমার ঘোষ বিষয়টি তদন্ত করতে অভিযোগকারী সাজেদা আক্তারকে তার অফিসে ডেকে নিয়ে ভিডিও বক্তব্য ধারণ করেন।মঙ্গলবার (২৪ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মামলার বাদী সাজেদা আক্তার এ প্রতিনিধিকে জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে দাখিলকৃত অভিযোগের ঘটনা জানাজানি হলে অভিযুক্ত এসআই সাইফুল ইসলাম তার বাড়িতে গিয়ে ঘুষের ১৯ হাজার টাকার মধ্যে ১৮ হাজার টাকা ফেরত দিয়ে কান্নাকাটি করে ক্ষমা চান এবং এমন কাজ আর কখনো করবেননা বলে প্রতিজ্ঞা করেন। পরে থানায় গেলে বাকী আরো ১ হাজার টাকা তাকে ফেরত দেন ওই এসআই সাইফুল ইসলাম।
লিখিত অভিযোগ দাখিলের পর অভিযুক্ত এসআই মো. সাইফুল ইসলামকে অন্যত্র বদলী করা হয়েছে বলে জানা যায়।এ ব্যাপারে অভিযুক্ত এসআই মো. সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় দাবী করে বলেন, মামলার বাকী দুইজন আসামীকে গ্রেফতার করতে না পারায় বাদী ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।বিষয়টি তদন্ত চলছে।তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা তিনি মাথা পেতে নিবেন।এ ব্যাপারে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি আমার কাছে আসেনি।উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টিন তদন্ত করছেন।অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওই এসআই সাইফুল ইসলামকে কিশোরগঞ্জ জেলার একটি তদন্ত কেন্দ্রে বদলী করা হয়েছে।এব্যাপারে বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,অভিযোগটির তদন্ত চলমান রয়েছে।তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!