1. admin@auchsangbad.com : admin :
গোদাগাড়ীতে রাত হলেই শুরু হয় পুকুর খননের মহাউৎসব,নিরব ভূমিকায় প্রশাসন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

গোদাগাড়ীতে রাত হলেই শুরু হয় পুকুর খননের মহাউৎসব,নিরব ভূমিকায় প্রশাসন

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পঠিত

বিশেষ প্রতিবেদক:

দি‌নের বেলায় শুনসান নিরবতা, সন্ধ‌্যা গ‌ড়ি‌য়ে একটু অন্ধকার হ‌লেই শুরু হয় মাটি বিক্রির মহাউৎসব। ৫ টি ভেকু মেশিন অর্ধশত কাঁকড়া গাড়ি একের পর এক মাটি ভর্তি গাড়ি চলে যাচ্ছে ইটভাটায় অন্যদিকে চলাচলের অযোগ্য কর্দমাক্ত মহাসড়ক যেনো মরনফাঁদ।এভাবেই গোদাগাড়ী উপজেলা প্রশাসনের নাকের ডগায় রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে মাটিকাটা ইউনিয়নের সোনাদীঘিতে চলছে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির বিশাল কর্মযজ্ঞ।গণমাধ‌্যম কর্মী‌দের চোখ ফাঁকি দি‌তে দি‌নের আ‌লোর বদ‌লে রা‌তের অন্ধকা‌র‌কে বে‌ছে নি‌য়ে‌ছে পুকুর খেকোরা।রাজনৈ‌তিক প্রভাবশালী মহ‌লের ছত্রছায়ায় পুকুর খননে প্রশাস‌নের ভূ‌মিকাও রহস‌্যজনক।উপজেলা প্রশাসন বলছে এমন কোন অভিযোগ জানা নেই অথচ পুকুর মালিক বলছেন সব ম্যানেজ করা আছে।অভিযোগ ওঠেছে,পুকুর খননে ভূমির শ্রেনী পরিবর্তনসহ নানান জটিলতা থাকলেও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে পুকুর খনন করছেন তোতা নামের এক পুকুর ব্যবসায়ী। গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেলের সাথে তোতার ভালো সক্ষতা ছিলো।সেই প্রভাব দেখিয়ে কাউকে তোয়াক্কা না করেই দেদারসে চালিয়ে যাচ্ছে পুকুর খনন।শীত মৌসুমের শুরুতেই ভূমি ও ফসলি জমি সুরক্ষা আইন উপেক্ষা করে গোদাগাড়ী উপজেলার সোনাদীঘিতে প্রায় ৩০বিঘা জমিতে সংস্কারের নামে চলছে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন ও মাটি বিক্রি।সংস্কারের নামে ফসলি জমিতে পুকুর খনন এতে একদিকে যেমন খাদ্য শস্য উৎপাদন কমে যাচ্ছে,অন্য দিকে মাটি পরে কর্দমাক্ত হয়ে নষ্ট হচ্ছে মহাসড়ক।চরম দূর্ভোগে পরছেন পথচারীরা।এ বিষয়ে পুকুর খননকারী তোতা জানান,আমার পুকুর খনন কেউ বন্ধ করতে পারবেনা আমার সব অনুমতি আছে।এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত প্রতিবেদককে জানান, আপনি একটা লিখিত অভিযোগ দেন আমরা ব্যবস্থা নিবো।এর আগেও একই পুকুরে অভিযান করে পুকুর খনন বন্ধ করা হয়েছিলো এক প্রশ্নের জবাবে তিনি বলেন আপনার সাথে আমার পরিচয় নাই অফিসে আসেন সাক্ষাতে কথা বলবো।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!