
ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীতে ইমাম উলামা পরিষদ,দাওয়াতে তাবলিগের সর্বস্তরের সাথি ও তৌহিদী জনতার আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ডিসেম্বর) সকাল ১০ টায় কটিয়াদী পৌর শহরের কলা মহল মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে কিশোরগঞ্জ- ভৈরব মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিল শেষে কটিয়াদী বাস স্ট্যান্ড দাওয়াতুল হক মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা শামসুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি বায়েজিদ আহমদ,হাজী ইউসুফ আলী,আব্দুর রশীদ ওয়াহেদী, উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল আমিন,হাফেজ মাওঃজহিরুল হক,
মাওলানা তাফাজ্জল হক রশীদি,ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি,মাওলানা শফিকুল ইসলাম,মাওলানা কামাল উদ্দিন জাফরপুরী,মাওলানা আল আমিন,মুফতি সোহাইল আহমদ প্রমোখ নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার দাবি করেন।সেই সাথে বাংলাদেশে সা’আদপন্থীদের সকল কার্যক্রম আজীবনের জন্য নিষিদ্ধের দাবি জানান।