1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে "মহান বিজয় দিবস-২০২৪" উদযাপন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে “মহান বিজয় দিবস-২০২৪” উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

‘মহান বিজয় দিবস-২০২৪’ ও গৌরবময় বিজয়ের ৫৩ বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল ৮:০০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন আয়োজনে অংশগ্রহণ করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, ময়মনসিংহের পুলিশ সুপার মো: আজিজুল ইসলামসহ ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ও কারা কর্তৃপক্ষের উর্ধতন কর্মকর্তাগণ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পরবর্তীতে ডিআইজি সকাল ৯:৩০ ঘটিকায় শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যানের বৈশাখী মঞ্চে আয়োজিত দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উদ্বোধন পরবর্তীতে বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বিজয় মেলার স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন।সকাল ১০:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলা শুটিং কমপ্লেক্সে আয়োজিত শুটিং প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডিআইজি।পরবর্তীতে ১১:০০ ঘটিকায় টাউন হলে অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিজয় দিবসের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইজি বিজয় দিবসের সংগ্রাম, ত্যাগ, গৌরব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!