1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদী হত্যা মামলার অপরাধিদের থেকে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদী হত্যা মামলার অপরাধিদের থেকে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মিজানুর রহমান বার্তা সম্পাদক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যা করার পর মরদেহ মাছুয়া বিলে ফেলে রাখা হয়েছিলো।এ ঘটনায় নিহতের বড়ভাই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে।হত্যায় ব্যবহত কোড়াল,নিহতের কানের দুল বিক্রির সিসিফুটেজ সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।এদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও দিয়েছেন।নিহত ওই নারী কটিয়াদী উপজেলার সহস্রাম ধূলদিয়া ইউনিয়নের বাগপাড়া গ্রামের বাসিন্দা।গত ৯ ডিসেম্বর রাতে তাকে হত্যা করা হয়।১১ ডিসেম্বর সকালে মাছুয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।মামলার এজাহার ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই নারী তার বৃদ্ধা মা ও ছেলেকে নিয়ে আলাদা বাড়িতে থাকতেন।ঘটনার দুই সপ্তাহ আগে তার ছেলে বাবার বাড়িতে চলে যান। ৯ ডিসেম্বর বিকেলে তার মা অন্য মেয়ের বাড়িতে বেড়াতে যান।পরদিন বিকালে ফিরে এসে দেখেন,ঘর তালাবদ্ধ,জানালার ওপরের টিন খোলা,ঘরে সিধ কাটা।পরে স্থানীয়রা মরদেহ সতেরদ্রোণ এলাকার মাছুয়া বিলে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।পরে গচিহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।মামলার ভিত্তিতে পুলিশ বাগপাড়া ও আশপাশের গ্রাম থেকে ৯ জনকে গ্রেপ্তার করে। এই হত্যাকান্ডে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় গচিহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আক্তারুজ্জামান কে।এদিকে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় নিহতের মা মেয়ে হত্যার বিচার চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।তখন পুলিশ সুপার দ্রুত বিচারের আশ্বাস দেন।মামলা দায়েরের পর থেকেই বাগপাড়া গ্রামের জাহেদ মিয়ার ছেলে রহমত উল্লাহ (৩০),একই গ্রামের রতন মিয়ার ছেলে মোঃ হৃদয় ও পাশ্ববর্তী গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে আব্দুল মমিন ময়না (২০) সহ ৯ জন কে গ্রেফতার করা হয়।সোমবার জ্যেষ্ট বিচারিক হাকিম মোঃ রিয়াজুল কাউসারের খাস কামড়ায় রহমত উল্লাহ অপরাধের বর্ননা দিয়েছেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইন।এ মামলার তদন্ত কর্মকর্তা গচিহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান,“তদন্তের অগ্রগতি সন্তোষজনক। আদালতে দেওয়া জবানবন্দি হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!