1. admin@auchsangbad.com : admin :
নান্দাইলের পল্লীতে স্কুল ছাত্রী অপহরণ ২মাস আটকে রেখে ধর্ষন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নান্দাইলের পল্লীতে স্কুল ছাত্রী অপহরণ ২মাস আটকে রেখে ধর্ষন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

ফরিদ মিয়া-নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোঃ আবুল কালামের স্কুল পড়ুয়া ছাত্রী (বাকচান্দা আব্দুস সামাদ একাডেমীর ১০ম শ্রেনীর ছাত্রী) কে একই ইউনিয়নের কচুরীচর পাড়া গ্রামের মোঃ হানিফ মিয়ার বখাটে পুত্র মোহাম্মদ হোসাইন (২২) কর্তৃক গত ১লা জুন ২০২৪ অস্ত্রের মুখে বাড়ির সামনে থেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে আটকে রেখে ২ মাস ব্যাপী ধর্ষনের অভিযোগে ময়মনসিংহের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে,বেশ কিছুদিন ধরে হোসাইন স্কুল ছাত্রীকে প্রেম নিবেদন সহ কটুক্তি করে আসছিল।স্কুল ছাত্রী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে সাগাটা পাড় কমিউনিটি ক্লিনিকের সামনের রাস্তা থেকে ভিকটিমের উড়না দিয়ে মুখ বেধে জোরপূর্বক বিবাদী ও অজ্ঞাতনামা ২/৩জন মিলে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়।বিষয়টি নান্দাইল মডেল থানা পুলিশ প্রশাসনকে অবহিত করলে দেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলমান থাকায় পুলিশ মামলা গ্রহন করে নাই।বিগত ৬ সেপ্টেম্বর ২০২৪ রশিদ মেম্বারের বাড়ির দক্ষিনের রাস্তায় মারাত্মক জখমী অবস্থায় রাত আনুমানিক ৭টার দিকে বিবাদী মুমূষ অবস্থায় ভিকটিম স্কুল ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৭নং ওয়ার্ডে ভর্তি করা হয়।স্কুল ছাত্রীর ১টি চোখের অবস্থা আশংকা জনক থাকায় তাকে ঢাকা আগারগাঁও চক্ষু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার্ড করেন।এদিকে স্থানীয় একটি প্রভাবশালী চক্র স্কুল ছাত্রীকে অপহরণ,ধর্ষন ও নির্যাতনের বিষয়টি ধামাচাপা দেবার চেষ্ঠা সহ বিবাদী হোসাইনকে দেশের বাহিরে পাঠিয়ে দেবার উদ্যোগ নিয়েছে।পরে মেয়ের পিতা মোঃ আবুল কালাম আজাদ মোঃ হোসাইনকে একমাত্র আসামী ও অজ্ঞাত নামা ২/৩জন উল্লেখ করে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি ময়মনসিংহ জেলা পিবিআই কর্তৃপক্ষকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নিদের্শ প্রদান করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মোঃ মোসলেম উদ্দিন আদালতের নিদের্শনা পেয়ে ইতিমধ্যে মামলাটি নান্দাইলে এসে সরজমিন তদন্ত করে গেছেন।নান্দাইলের মিডিয়ার কর্মীরা বিষয়টি বিলম্বে জানতে পেরে শুক্রবার (১৩ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করে এক লোমহর্ষক ঘটনা দেখতে পান।স্কুল ছাত্রীটির শারীরিক অবস্থা সংকটপন্ন।যে কোন সময় বড় ধরনের ঘটনা (মৃত্যু) ঘটে যেতে পারে।এলাকাবাসী স্কুল ছাত্রীটিকে অপহরণ, ২ মাস আটকে রেখে ধর্ষনের বিষয়টি স্বীকার করেন। স্থানীয় জনগণ অবিলম্বে ঘটনার সাথে জড়িত হোসাইন সহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করার জোর দাবী সহ আসামী হোসাইন যাতে দেশের বাহিরে যেতে না পারে এর জন্য আইনগত ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!