1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে দাপটি মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে দাপটি মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহ শহরের আলিয়া মাদ্রাসা রোড পালপাড়া এলাকায় কুখ্যাত মাদক কারবারি কথিত রুমা ও মেয়ের জামাই জহিরুলের দীর্ঘ ১৫ বছরের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও, এখনো কোন ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন।একাধিক মাদক মামলার আসামী ও বারো মাসী শীর্ষ মাদক ব্যবসায়ী রুমা,জহিরুল গংদের বিভিন্ন সংস্থার অভিযানের খবর আগাম পৌছে যাওয়ার কারনে এদের কাউকে সচারচর গ্রেফতার করতে পারেনা কোন সংস্থা। শর্ষেতে ভুত থাকার কারনে বরাবরই বিভিন্ন সংস্থার অভিযান ব্যর্থ হয়। এই স্পটেও ঠিক তাই।সরেজমিনে জানা  গেছে,শহরের ১৯ নং ওয়ার্ডে,পালপাড়া এলাকায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্হাপনায় ,মাদকের অভয়ারণ্য গড়ে উঠেছে।স্হানীয়রা জানান,বছরের পর বছর  মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, কথিত নারী মাদক কারবারী রুমা এবং তার মেয়ের জামাই জহিরুল,এবং জহিরুলের ছেলে জাহিদ। তারা খুব ই দুর্ন্দর প্রকৃতির লোক। জানা গেছে, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কতিপয় সদস্যদের মেনেজ করে দীর্ঘদিন ধরে চলছে তাদের মাদক ব্যবসা! তারা বিভিন্ন মাদকের প্রডাক্ট বিক্রি করে থাকে খুবই কৌশলে। কথিত রুমা বিক্রি করছে সর্বনাশা ইয়াবা এবং তার মেয়ের জামাই জহিরুল এবং জহিরুল এর ছেলে জাহিদ  বিক্রি করছে গাঁজা! তারা অত্যন্ত দুরন্দর খুব ই কৌশলে দৈনিক খুচরা ও  পায়কারী গাঁজার পেকেট সাপ্লাই দেন এসব মাদক ব্যবসায়ীরা। নিজ ঘরের বারান্দায় বসে এসব লক্ষ লক্ষ টাকার গাজা যুবসমাজের কাছে সাপ্লাই দেন মাদক ব্যবসায়ীরা।জানা গেছে,গাঁজার এসব পেকেট জহিরুল তার ঘরের ভিতর না রেখে বাড়ির আঙিনায় বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে। জহিরুলের বাসার পাশে রিপনের রান্নাঘর ও বাথরুমের নিচে ড্রয়ার সিস্টেম করে, এসব মাদক লুকিয়ে রাখা হয়। পাশের বাসার সুমার বাসাতেও টাকার বিনিময়ে এসব মাদক  লুকিয়ে রাখেন জহিরুল।তার দীর্ঘদিনের মাদক ব্যবসার খবর এলাকায় জনশ্রুতি রয়েছে। কয়দিন পর পর প্রশাসনের বিভিন্ন দপ্তরের লোক আসতে দেখা গেলেও, রহস্যজনক কারণে মাদক কারবারি গ্রেফতার হতে দেখা যায় না অথবা গ্রেফতার হলেও থানা পর্যন্ত,বা ডিবি অফিস পর্যন্ত, কিছুক্ষণ পর ফিরে এসেছে মাদক কারবারী জহিরুল,এমনও ঘটনা রয়েছে বলে অভিযোগ রয়েছে।  এদিকে রাতের বেলায় ইয়াবা সাপ্লাই দেন জহিরুলের শাশুরী রুমা।খুব ই কৌশলে রাতে সিন্ডিকেট সদস্যদের ইয়াবা সাপ্লাই দেন রুমা। রুমা নিজেকে পুলিশের সোর্স বলে এলাকায় পরিচয় দেয়।অভিযোগ ওঠেছে মাদক ব্যাবসা সহ বিভিন্ন অপকর্ম করে যুবসমাজের কাছ থেকে  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কতিপয় রুমা ও মেয়ের জামাই জহিরুল ও তার ছেলে জাহিদ। জানা গেছে, মাদকের টাকায় ইতিমধ্যে তারা শম্ভুগন্জের পাথর ভাঙা এলাকায় রোডের সাথে ৫ তলা ফাউন্ডেশনে আলিশান বাড়ী নির্মান করছেন। তাদের তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী, ধ্বংস যুবসমাজ। তাই তাদের বাধ্যতামূলক রোধ করার দাবি জানান স্হানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!