1. admin@auchsangbad.com : admin :
ঈদগাঁওতে দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

ঈদগাঁওতে দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন যৌথভাবে উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদুল হাসানের সভাপতিত্বে ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।স্বাগত বক্তব্য রাখেন, ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান,অধ্যক্ষ জসিম উদ্দিন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি,ডাঃতৃণা সাহা,নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির,সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃইলিয়াস। বক্তারা বলেন, সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতিতে সয়লাব হয়ে গেছে।এখান থেকে পরিত্রাণের উপায় বের করা শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে সম্ভব না। সরকারের প্রতিটি সেক্টরে এখনও দুর্নীতি প্রতিয়মান। এটা নির্মুল করতে হলে সেবা দাতা এবং গ্রহীতা দুপক্ষকেই সচেতন হতে হবে।ইউএনও বিমল চাকমা বলেন,সরকারি ফি ব্যাতিত আমার উপজেলায় কোন কর্মকর্তা যদি সেবা দিতে গিয়ে অতিরিক্ত কোন ফি দাবি করেন তাহলে আমাকে জানাবেন। এছাড়া আমিও যদি কোন দুর্নীতির আশ্রয় নিই তাহলে আপনারা সেই ব্যপারটাও তুলে ধরবেন। বেগম রোকেয়া দিবস উপলক্ষে তিনি বলেন, নারী জাগরণের অগ্রদুত হিসেবে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে আরও বেশি এগিয়ে আসতে হবে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক-শিক্ষার্থী,গণমাধ্যমকর্মী, ,ছাত্র প্রতিনিধি,ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। নারী দিবসে শিক্ষায় জয়িতা পুরস্কার লাভ করে  ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাবরিনা শারমিন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!