1. admin@auchsangbad.com : admin :
পর্যটন খাত ও হাওড়বাসীর জী্বনমান উন্নয়নে দ্রুতই দৃশ্যমান হচ্ছে কয়েকশ কোটি টাকার প্রকল্প - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

পর্যটন খাত ও হাওড়বাসীর জী্বনমান উন্নয়নে দ্রুতই দৃশ্যমান হচ্ছে কয়েকশ কোটি টাকার প্রকল্প

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি

এক সময় অবহেলিত জনপদ হিসেবে পরিচিতি ছিল ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার। কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত এই তিনটি উপজেলা আজ অনেকটাই উন্নতি করেছে। লেগেছে উন্নয়নের ছোঁয়াও। সড়ক, সেনানিবাস, শিক্ষাপ্রতিষ্ঠান-সবই হয়েছে। পর্যটকদের আনাগোনাও বেড়েছে সেখানে। তবে কয়েকটি সেতুর অভাবে উন্নয়নের প্রকৃত সুফল পাচ্ছিল না হাওরবাসী। থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা না থাকায় পর্যটকরাও দুর্ভোগ-অস্বস্তিতে ছিল।কিশোরগঞ্জের হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন খাতের উন্নতি হলেও এগুলো ছিল অনেকটা অগোছালো। অবকাঠামোগত দুর্বলতার কারণে এসব উন্নয়নের প্রকৃত সুফল পাচ্ছিল না হাওরবাসী। কৃষিপণ্য পরিবহণে ঝক্কি, চলাচলের দুর্ভোগ ও পর্যটকদের আবাসন সমস্যায় গতি পায়নি সেখানকার অর্থনীতি। এ পরিস্থিতিতে ওইসব খাত চাঙ্গা করতে হাওরে চলছে ব্যাপক তোড়জোড়। নির্মিত হচ্ছে বেশকিছু সেতু, সড়ক ও পর্যটকদের আবাসনের জন্য সার্কিট হাউজ। আর কয়েকশ কোটির টাকার এই কর্মযজ্ঞ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।এসব সমস্যা দূর করতে মিঠামইনে পর্যকটকদের জন্য নির্মিত হচ্ছে ২৫ কোটি টাকা ব্যয়ে মিনি সার্কিট হাউজ। আগামী তিন মাসের মধ্যে ৪তলা সার্কিট হাউজটির কাজ শেষ হবে। এখানে দূর-দূরান্তের পর্যটকরা স্বল্পখরচে আবাসনের সুবিধা পাবেন। এটি নির্মিত হলে হাওরে পর্যটকদের উপস্থিতি বেড়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিও বেগবান হবে।তাছাড়া মিঠামইন সদরে ঘোড়াউত্রা নদীতে নির্মণাধীন সেতুটির কাজও শেষের দিকে। ৩৬২মিটার সেতুটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় ৪৯ কোটি টাকা। এর কাজ শেষ হলে কাজীপুর-খিলপাড়াসহ অন্তত ১০টি গ্রাম সরাসরি যুক্ত হবে উপজেলা সদরের সঙ্গে। সহজ হবে কৃষিপণ্য পরিবহণ, পর্যটক ও শিক্ষার্থীদের চলাচল।মিঠামইন সদরের সানোয়ার মিয়া ও জুয়েল বলেন, ব্রিজটি নির্মিত হলে টিটিসির ছাত্র-ছাত্রীদের নৌকা দিয়ে নদী পার করতে হবে না। আশপাশের ১০টি গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে। আমাদের এলাকায় বর্ষাকালে প্রচুর পর্যটক আসে। তারা এসে আমাদের এলাকায় থাকতে পারেন না। যে কয়েকটি জায়গা আছে ওইগুলোতে থাকার মতো ব্যবস্থা হয় না পর্যটকদের। আমাদের এখানে একটা সার্কিট হাউস হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে অনেকেই এসে থাকতে পারবে।মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, হাওর উপজেলা মিঠামইনে পর্যটনের সম্ভাবনার সূচনা হলেও অবকাঠামোর অভাব থাকার কারণে যে পর্যটকেরা আসতেন তাদের খুবই সমস্যা হয়। বিশেষ করে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, শৌচাগারের খুব সমস্যা হয়। আমাদের যে রেস্ট হাউসটা নির্মিত হচ্ছে এটা নির্মিত হলে পর্যটকদের খুবই সুবিধা হবে। তাছাড়া হাওরে যে ব্রিজ ও সাবমারসিবল সড়ক তৈরি হচ্ছে সেগুলো দিয়ে অতি সহজেই বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারছে এবং পারবে।এদিকে ইটনা উপজেলার বর্শিকুড়া এলাকায় ধনু নদীতে নির্মিত হচ্ছে প্রায় শত কোটি টাকার একটি সেতু। ৫৯০ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষের দিকে। এটি খুলে দেয়া হলে হাওরের সঙ্গে তাড়াইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, হবিগঞ্জের আজিমিরিগঞ্জের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হবে। স্থানীয় লোকজনের চলাচল, কৃষিপণ্য পরিবহন সহজ হবে। স্থানীয়রা বলছেন, পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পাড়ে এই দৃষ্টিনন্দন সেতু।ইটনা উপজেলার বড়শিকুড়া গ্রামের আবুল কাশেম, সৌরভ ও দিদার বলেন, আমরা যে গ্রামে থাকি সে গ্রামে কেউ প্রেগন্যান্ট হলে খুব সমস্যা হতো। যাতায়াতে খুব ঝামেলা হতো। এই ব্রিজটা নির্মিত হলে সবচেয়ে বেশি উপকার পাবে প্রেগন্যান্ট মহিলারা। আর এই ব্রিজটি হলে এই এলাকায় পর্যটকরা এসে ভিড় করবে বর্ষায়।ইটনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ননী গোপাল দাস বলেন, সেতুটি চালু হলে বহু বছরের দুর্ভোগ থেকে মুক্তি পাবে হাওরের লোকজন।অষ্টগ্রামের আব্দুল্লাহপুর ও কলমা ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষজনের কাছে বহু বছরের দুর্ভোগের নাম ছিল বিলমাকসা নদী। যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামগুলোকে অষ্টগ্রাম সদরের সঙ্গে সংযোগ স্থাপনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সেতু নির্মাণের উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে এলাকাবাসীর। এখানে নির্মিত হচ্ছে ৪৫০মিটার দীর্ঘ একটি সেতু। আগামী ফেব্রুয়ারি নাগাদ প্রায় ৮০টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুটির কাজ শেষ হবে। এটি নির্মিত হলে হবিগঞ্জের সঙ্গে অষ্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগের সুযোগ তৈরি হবে। উপকৃত হবে কৃষি, মৎস্য ও পর্যটনখাত। পরিবর্তন আসবে মানুষের জীবযাত্রায়ও। দুর্ভোগ কমবে স্থানীয় লোকজনের।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!