1. admin@auchsangbad.com : admin :
কোম্পানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা,থানায় অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

কোম্পানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা,থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পঠিত

আবদুল আউয়াল-কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

 

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি রমজান আলী রানা ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় রোববার সকালে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।জানা যায়, গত শুক্রবার বিকেল ৩টায় রানা অন্যান্য সাংবাদিকসহ উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণাঞ্চলের ভেঙ্গে যাওয়া রেগুলেটরে সংবাদ সংগ্রহ করতে যায়। সংবাদ সংগ্রহ করে মোটর সাইকেল যোগে উপজেলার বসুরহাট শহরে আসার পথে মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সি রোডের বশর মাঝির ছেলে বাবুল খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে রানাসহ ৫জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় রানাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকী ৪জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রানার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়।এ ব্যাপারে সাংবাদিক রমজান আলী রানা বলেন, আমরা মুছাপুর থেকে সংবাদ সংগ্রহ করে আসার সময় কোন কিছু বুঝে ওঠার আওয়ামীলীগের সন্ত্রাসী ও ডাকাত বাবুল খাঁনের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালায় এবং আমার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।এ ঘটনায় রোববার সকালে বাবুল খানকে প্রধান আসামী করে ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুস সুলতান জানান, বাবুল খানের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সাংবাদিক রানাসহ অন্যদেরকে হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ.কে আনোয়ার তোহা বলেছেন, সাংবাদিক রমজান আলী রানা ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!