1. admin@auchsangbad.com : admin :
শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হলে শিক্ষকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হলে শিক্ষকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

সুৃমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার

বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন-২০২৪ এর আয়োজন করা হয়।শনিবার (০২ নভেম্বর) ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি প্রফেসর ড. আবু জোফার মোঃ মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ আল হেলাল তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, প্রধান আলোচক বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. এম উমর আলী, বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মদ আবু ইউছুফ খান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ জেলা সভাপতি অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, রাষ্ট্রের নাগরিকের মৌলক চাহিদা পূরণ করার দায়িত্ব সরকারের। রাষ্ট্রের প্রতিটা লোকের সকল-রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রদান করার দায়িত্ব হচ্ছে সরকারের। শিক্ষকদের একটি ভালো মানের বেতন নির্ধারণ করতে হবে। শিক্ষকদের কেন বেতন বাড়ানোর আন্দোলন করতে হবে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হলে শিক্ষকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আদর্শ শিক্ষক ছাড়া আদর্শ নাগরিক তৈরি করা সম্ভব না। প্রফেসর ড. এম উমর আলী বলেন, আল্লাহ পাকের অশেষ রহমত যে আজকে আমরা এখানে কথা বলতে পেরেছি। শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ এখানে কথা কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে শহাদাত কবুল করার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। জুলাই বিপ্লবের শহীদদের বীরের মর্যাদা দেয়ার জন্য এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তায়ালার বলে তোমাদের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূলের আদর্শকে যদি আমরা গ্রহণ করি তাহলেই আমরা আদর্শ শিক্ষক হতে পারবো।
ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আমরা আমাদের ছাত্রদের কাছে নিজেদের আদর্শ শিক্ষক হিসেবে উপস্থাপন করব। শিক্ষকদের নৈতিকতা সম্পন্ন ছাত্র গড়ে তোলার চেষ্টা চালিয়ে যেতে হবে। আদর্শবান ও নৈতিকতা সম্পন্ন জাতি ছাড়া আদর্শ ও সুন্দর সমাজ বিনির্মাণ করা যায় না। আমাদের শিক্ষকদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সেক্রেটারি মোঃ আল হেলাল তালুকদার শিক্ষক-কর্মচারীদের ১০ দফা দাবিগুলো হলো:

১) শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করে বিদ্যমান সরকারি-বেসরকারি বৈষম্যসমূহ দূর করতে হবে।

২) জাতীয়করণ না করা পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসবভাতা, ৫০ শতাংশ বাড়ি ভাড়া বিধি অনুযায়ী চিকিৎসা ভাতাসহ সকল সুযোগ সুবিধা দিতে হবে।

৩) পতিত স্বৈরাচারী সরকার কর্তৃক গঠিত দুর্নীতিগ্রন্ত অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের কমিটি অবিলম্বে বাতিল করে সৎ,যোগ্য, দক্ষ ও নৈতিকতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে কমিটি পুনর্গঠন করতে হবে।

৪) বিগত ২০০৯ খ্রিঃ থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারী যাদেরকে দীর্ঘদিন যাবৎ অন্যায় ও অবৈধভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত/বরখাস্ত করা হয়েছিলো তাদেরকে পুনরায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বহাল করতে হবে এবং তাদের প্রাপ্য বেতন-ভাতা পরিশোধের প্রজ্ঞাপন জারি করতে হবে।

৫) বিতাড়িত/বরখাস্তকৃত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা ইতোমধ্যে বয়সজনিত কারণে অবসর গ্রহণ করেছেন তাদেরকে ক্ষতিপূরণসহ সমুদয় পাওনা পরিশোধ করতে হবে।

৬) শিক্ষা প্রশাসনের সকলস্তরের চিহ্নিত দুর্নীতিবাজ ও দলবাজ কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে নির্বাহী আদেশে বহিষ্কার করতে হবে।

৭) বেসরকারি কলেজ-মাদরাসার শিক্ষকদের ৮ বছর পূর্ণ হওয়ার পর অটো সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া, পর্যায়ক্রমে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করতে হবে।

৮) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সকল পর্যায়ের শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করতে হবে।

৯) কিন্ডারগার্টেন ও ইবতেদায়ি মাদরাসার নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে হবে।

১০) ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিশেষজ্ঞদের সমন্বয়ে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি অবিলম্বে পুনরায় গঠন করতে হবে।সম্মেলনে বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!