1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে পুলিশ কনষ্টেবল নিয়োগ প্রক্রিয়া চলবে ১-৩ নভেম্বর পর্যন্ত-পুলিশ সুপার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে পুলিশ কনষ্টেবল নিয়োগ প্রক্রিয়া চলবে ১-৩ নভেম্বর পর্যন্ত-পুলিশ সুপার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

সুমন ভট্টাচার্য,স্টাফ রিপোর্টার.

ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১ হতে ৩ নভেম্বর পুলিশ লাইন মাঠে নিয়োগ করা হবে।ময়মনসিংহ পুলিশ সুপার আজিজুল ইসলামের বরাত দিয়ে সর্বসাধারণের অবগতির জন্য জানানো হয় যে, ময়মনসিংহ জেলায় আগামী ১ নভেম্বর, ২০২৪ তারিখ হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এ নিয়োগ প্রক্রিয়া চলবে ৩ নভেম্বর পর্যন্ত।প্রাথীতা বাছাই শেষে প্রার্থী নিজেদের যোগ্যতা প্রমাণের মাধ্যমে নিয়োগপ্রাপ্তির লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। আগামী ১ থেকে ৩ নভেম্বর ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক যোগ্যতা যাচাই অর্থাৎ Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হবে।

শারীরিকভাবে যোগ্য প্রার্থীগণ আগামী ২২ নভেম্বর, ২০২৪ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আগামী ২৯ নভেম্বর ২০২৪ তারিখ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।এই সমগ্র নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের বিষয়ে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।তাই ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার প্রতারক, দালাল কিংবা তাদের কোনো এজেন্ট কর্তৃক কোনো প্রকার আর্থিক লেনদেন বা মিথ্যা প্রতিশ্রুতি হতে সাবধান থাকার জন্য সর্ব-সাধারণকে অনুরোধ করা যাচ্ছে।টিআরসি নিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র অনলাইন রেজিষ্ট্রেশন ও সরকার কর্তৃক নির্ধারিত ফি ব্যতীত অন্য কোনো প্রকার আর্থিক লেনদেন কিংবা মিথ্যা প্রতিশ্রুতির সাথে বাংলাদেশ পুলিশের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।

সুতরাং, এ ধরনের কোনো প্রতারণামূলক ব্যক্তি বা চক্র থেকে সতর্ক থাকার জন্য সকলকে বিনীত অনুরোধ জ্ঞাপন করা হচ্ছে। পাশাপাশি এই নিয়োগের যে কোনো পর্যায়ে এ ধরনের আর্থিক লেনদেন, প্রলোভন কিংবা মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে তথ্য পাওয়া মাত্রই তৎক্ষণাৎ নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অথবা সরাসরি জেলা পুলিশ কন্ট্রোল রুমের ফোন নাম্বার ০১৩২০-১০৪০৯৮-এ অবহিত করার জন্য সর্ব-সাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে সৎ, সাহসী ও উপযুক্ত প্রার্থীকে টিআরসি পদে নিয়োগ প্রদানের স্বার্থে ‘সেবার ব্রতে চাকরি-শীর্ষক এই নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সার্থক করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করা যাচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য : নিয়োগ পরীক্ষা চলাকালে কোন ব্যাগ, ইলেকট্রনিক ডিভাইস জাতীয় কোন কিছু নিয়ে প্রবেশ করা যাবেনা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!