1. admin@auchsangbad.com : admin :
বিশ্ব স্কাউটিংয়ে এবার বাংলাদেশের প্রতিনিধিত্বে ঈদগাঁওর আহসান উল্লাহ - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

বিশ্ব স্কাউটিংয়ে এবার বাংলাদেশের প্রতিনিধিত্বে ঈদগাঁওর আহসান উল্লাহ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান আহসান উল্লাহ।তিনি সদর ইউনিয়ন জাগির পাড়া মৌলভী আহমদ উল্লাহ সোলতানী ছেলে।বিশ্ব স্কাউটিংয়ে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার খবরে আনন্দিত এলাকাবাসী।জানা যায়,আহসান ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা এবং পরবর্তীতে কক্সবাজার সরকারি কলেজ থেকে বোর্ড বৃত্তি সহ ইন্টারমিডিয়েট পাশ করে।এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন।বর্তমানে তিনি সম্মান শেষ বর্ষ (৮ম সেমিস্টার) এবং কবি জসীম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী।আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা স্কাউট গ্রুপ থেকেই তার স্কাউটিংয়ের যাত্রা শুরু।তিনি ঈদগাঁও উপজেলার প্রথম শিক্ষার্থী হিসেবে ২০১৬ সালে স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন করেন। কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়নকালে অত্র কলেজ রোভার স্কাউট গ্রুপের একজন সক্রিয় সদস্য ছিলেন ও স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন কার্যক্রমে সরাসরি সেবা প্রদান করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের একজন সক্রিয় রোভার হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন।তিনি ২০২৪ সালের বন্যা মোকাবিলা, বঙ্গবাজার ট্রাজেডি, করোনা ভ্যাকসিনেশন প্রোগ্রাম, আন্তর্জাতিক বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশের মান সমুন্নত করাসহ নানান কাজে সক্রিয় ভূমিকা পালন করেন।বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন।এক থেকে চার নভেম্বর জাপানে এপি আর এডাল্টস ইন স্কাউটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশ থেকে শারীরিক ও মানসিক ভাবে দক্ষ স্কাউটদেরকে আন্তর্জাতিক প্রোগ্রাম গুলোর জন্য নির্বাচিত করা হয়ে থাকে।এবারের আসরে বাংলাদেশ স্কাউট থেকে নির্বাচিত তিন জন প্রতিনিধি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তারমধ্যে রোভার স্কাউট এবং ইয়াং এডাল্টস লিডার হিসেবে একমাত্র আহসানই প্রতিনিধিত্ব করবেন।এপিআর (এশিয়া- প্যাসিফিক রিজিওন) এর আয়োজনে জাপানের ফুফুওকা শহরে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।আহসান বলেন, “বিশ্ব মঞ্চে বাংলাদেশের মান সমুন্নত করতে আজীবন চেষ্টা চালিয়ে যাবো।দেশ এবং দেশের মানুষকে ভালোবাসা; সেই ভালোবাসা ও অনুপ্রেরণাটুকু পুঁজি হয়ে থাকে। সেখানে যাই না কেনো আমার দেশমাতৃকার সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখবো এবং মর্যাদা সমুন্নত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!