1. admin@auchsangbad.com : admin :
"আমি সনাতনী" পতাকা উড়িয়ে জাতীয় পতাকার অবমাননা, অবশেষে গ্রেফতার-২ - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

“আমি সনাতনী” পতাকা উড়িয়ে জাতীয় পতাকার অবমাননা, অবশেষে গ্রেফতার-২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে কোতোয়ালীতে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার।
নিউ মার্কেট স্বাধীনতা স্তম্ভের উপরে গেরুয়া পতাকা উত্তোলন”আমি সনাতনী” পতাকা উড়িয়ে জাতীয় পতাকার অবমাননা, অবশেষে গ্রেফতার-২।অবিশ্বাস্য হলেও সত্য আধুনিক শিক্ষিত সচেতন সমাজব্যবস্থায় দেশ সচেতন নাগরিকের পক্ষে কিভাবে সম্ভব।ডিজিটাল বাংলাদেশ তথ্য প্রযুক্তির যুগে কি করে সম্ভব।এমন দুঃসাহস অদ্ভুত কান্ড প্রশ্ন প্রশ্ন উঠেছে জনমনে সমালোচিত হয়েছে ঘটনাস্থল আশপাশ এলাকা সারাদিন জুড়ে।মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন সোশ্যাল মিডিয়া গণমাধ্যম ও প্রিন্টপত্রিকায়।সচেতন সাধারণ মানুষের কৌতুহল নানা গুঞ্জন কেউ কেউ বলছে এর পেছনে রয়েছে ভিন্ন ষড়যন্ত্র।এসব কিসের সংকেত ? যা সুস্থ মস্তিষ্কে কোনোভাবেই সম্ভব নয়। যার ব্যাখ্যা দেওয়া কোন ভাবেই শোভনীয় নয়।৩০ অক্টোবর (বুধবার) সন্ধ্যার পরে নগরীর সদরঘাট এলাকা থেকে রাজেশ চৌধুরী (১৮) ও হৃদয় দাশ (২৫) কে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রাজেশ চৌধুরী নগরীর কোতোয়ালী থানাধীন আলকরণ দোভাষ কলোিনর (৪ নম্বর গলি) মৃত শ্যামল চৌধুরীর ছেলে ও হৃদয় দাশ একই এলাকার অমল দাশের ছেলে।জানা যায়, শুক্রবার (২৫ অক্টোবর) সনাতন সম্প্রদায় তাদের ৮ দফা দাবি আদায়ের জন্য চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিশাল সমাবেশে করে।ওই সমাবেশ থেকে দাবি আদায়ের জন্য ঢাকা অভিমুখে লংমার্চের ঘোষণাও দেওয়া হয়েছিল।এরপর সমাবেশ শেষে লোকজন মিছিল সহকারে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভ শীর্ষে থাকা জাতীয় পতাকার উপর হিন্দুধর্মের “আমি সনাতনী” লেখা গেরুয়া পতাকা উড়ানো হয়।পরে মিছিলটি সিটি কলেজের রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে নিউ মার্কেট চত্ত্বরে গেরুয়া পতাকার বিষয়টি স্যোশাল মিডিয়াজুড়ে ভাইরাল হয়।চলে নানা আলোচনা-সমালোচনা।এতে জাতীয় পতাকা আইন ১৯৭২-এর ৩ এবং ২০১০-এর ২০ নং ধারা লঙ্ঘন করা হয়েছে বলেও অনেকে মন্তব্য করেন। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সম্মান রক্ষার্থে জাতীয় পতাকার উপরে অন্য পতাকা উত্তোলন শাস্তিযোগ্য অপরাধ বলেও অনেকে মন্তব্য করেন।এ বিষয়ে কোতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘জাতীয় পতাকা অবমাননার দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।স্বাধীনতা স্তম্ভের উপর হিন্দুধর্মের “আমি সনাতনী” লেখা গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে প্রশাসন সক্রিয়তার পাশাপাশি জনগণের নেতিবাচক সমালোচনায় নানা কুঞ্জন উষ্মা প্রতিক্রিয়া প্রকাশ করেছেন দেশ সচেতন নাগরিক ও রাজনৈতিক মহল ও সচেতন সর্বস্তরের মানুষ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!