1. admin@auchsangbad.com : admin :
আধুনিকতার ছোঁয়ায় ঈদগাঁও থেকে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াই উৎসব  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

আধুনিকতার ছোঁয়ায় ঈদগাঁও থেকে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াই উৎসব 

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পঠিত

এম আবু হেনা সাগর,ঈদগাঁও (কক্সবাজার)

দিন বদলের যুগে আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার জনপদ থেকে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াইয়ের নান্দনিক মহা উৎসব। ঈদগাঁওতে গরুর সাহায্যে লাঙ্গল টানা কৃষকদের এখন আর দেখা মেলেনা। বর্তমান যুগে রোপন,কাটা,মাড়াই কাজে আধুনিক যন্ত্র পাতি ব্যবহার হচ্ছে।তাই এখন পুরাতন ডিঙিয়ে নতুনত্বের দিকে এগুচ্ছেন কৃষিখাত।ঋতু চক্রের ঘূর্ণিয়মান রূপকালে গ্রামীন কৃষকরা ধান কাটার উৎসবে মেতে উঠত।দিনভর ধান কেটে বাড়িতে এনে সন্ধ্যায় মাড়াইয়ের কাজে ব্যস্ত হয়ে উঠতো,ধান মাড়াইয়ের পর কৃষক পরিবার মেতে উঠত নবান্ন উৎসবে।জানা যায়,কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের গ্রামাঞ্চলে ধান কাটা মৌসুমে এক সময়ে বাড়ীর উঠানে গরুর গলার লাঙ্গল টেনে চারপাশেই শক্ত লাঠি দিয়ে ধান মাড়াইয়ের কাজে ব্যস্তসময় পার করেছেন কৃষকসহ বাড়ীর লোকজন।মাড়াই শেষে গভীর রাত অবধি পযন্ত ধানের কাজে পরিচর্যা করতো ঘরের বৌ-ঝি-য়েরা।রোদে শুকিয়ে ধান গোলা ভর্তি করে রাখার দৃশ্য হারিয়ে যাচ্ছেন কালের বিবর্তনে।সোনালী সে সময় হারিয়ে এখন সবই স্মৃতির পাতায় যুক্ত হয়েছে।ঈদগাঁওর প্রবীন মুরব্বী আহমদ হোসন জানান, একসময় ধান কাটারপর গ্রামে হালের গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ চলতো।যাতে অংশ নিত পরিবারের নারী-পুরুষ।কিন্তু বর্তমানে আধুনিক যন্ত্রপাতির প্রচলনে কৃষিতে পুরনো পদ্ধতি নেই বললে চলে।ধান কাটা এবং মাড়াইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে নতুন নতুন মেশিন। তবে আধুনিক সভ্যতার ভিড়ে পুরানো ঐতিহ্যকে ধরে রাখতে অনেকটা শখের বসে মাঝে মাঝে গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ করে থাকে অনকে কৃষক।ভাদীতলার মামুনর রশিদ নামের যুবক জানান,নিত্যনতুন ও আধুনিকতার কৃষিতে পরিবর্তন আসছে।তবে নতুন আবিষ্কারের ভিড়ে আমরা হারাতে যাচ্ছি আমাদের নিজস্ব সংস্কৃতি,স্বকীয় এবং সত্তাকে। আগামী প্রজন্মের কাছে এসব ঐতিহ্যকে পরিচিত আধুনিক যন্ত্রপাতির পাশা পাশি পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দরকার বলে মনে করেন তিনি।মাইজ পাড়ার পেঠান নামের এক ব্যাক্তি জানান, কৃষিকে আধুনিকায়ন করার ফলে হরেক রকম যন্ত্রপাতি সাহায্যে কৃষকেরা এখন অল্প সময়ে তাদের উৎপাদিত ফসল ঘরে তুলতে পারছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!