1. admin@auchsangbad.com : admin :
কেন্দুয়া-মদন রোডে অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

কেন্দুয়া-মদন রোডে অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পঠিত

মহিউদ্দিন সরকারঃ জেলা প্রতিনিধিঃ(নেত্রকোনা)

আজ দুপুর আনুমানিক নেত্রকোনার কেন্দুয়া-মদন সড়কের বাড়রী টু বড়তলা এলাকায় এক অটোচালকের হাত-পা, মুখমণ্ডল কষ্টেপ দিয়ে বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে মদন থানা পুলিশ।নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৪৫),পিতার নাম জাফরখান।বর্তমানে তিনি কেন্দুয়া পৌরসভাধীন টেঙ্গুরী গ্রামের বাসিন্দা ছিলেন,তবে তার স্থায়ী ঠিকানা মদন উপজেলার চত্তকোনা-ফতেপুর গ্রামে।জসিম উদ্দিন পেশায় একজন অটোচালক ছিলেন। স্থানীয়রা জানান,গতকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।তার অটো রিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।দুপুরে বাড়রী টু বড়তলা রোডের পাশে সন্দেহজনকভাবে তার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।মদন থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।নিহতের হাত-পা এবং মুখমণ্ডল কষ্টেপ দিয়ে বাঁধা ছিল,যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।পুলিশ জানিয়েছে,প্রাথমিক তদন্তে হত্যার আলামত পাওয়া গেছে এবং ঘটনাটি আরও তদন্ত করে দেখা হচ্ছে।তবে হত্যার কারণ এখনো নিশ্চিত করা যায়নি।স্থানীয়রা বলছেন,জসিম উদ্দিন একজন সহজ-সরল মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং তার সাথে কারো শত্রুতা ছিল বলে জানা যায়নি।তবে কিছুদিন ধরে কিছু অসাধু ব্যক্তি এলাকায় অটোচালকদের সাথে অপ্রত্যাশিত ঘটনার সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,”আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,এবং স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!