1. admin@auchsangbad.com : admin :
প্রতিদিন কোটি টাকার কাঁচা সবজি বড়বাজারে বিক্রি হয়। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

প্রতিদিন কোটি টাকার কাঁচা সবজি বড়বাজারে বিক্রি হয়।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ ছাড়াও ঢাকা,চট্টগ্রাম,সিলেটসহ দেশের নানা প্রান্তের পাইকাররা পিকআপ,ট্রাক করে বাজারে সবজি নিয়ে আসেন।বর্তমানে লাউ,ডাটা,বেগুন,ঝিঙা,পটল, কাফরোল,চিচিংগা,ধুন্দুল,করল্লা,কাঁচামরিচসহ বিভিন্ন জাতের সবজি ও শাক পাওয়া যাচ্ছে।এসব সবজি একেবারে টাটকা হওয়ায় ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে সরগরম হয়ে ওঠে।তবে,গত কিছুদিন ধরে সবজির দাম বেড়ে যাওয়ায় বাজারে ক্রেতা-বিক্রতাদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেছে।

ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে সরগরম হয়ে ওঠে কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার।শুধু তাই নয়,প্রতিদিন এই বাজারে কোটি টাকার সবজি বিক্রি হয়।বৃহত্তর চর এলাকার সবজি নিয়ে ভোর হওয়ার আগেই এই বড়বাজারে জড়ো হন কৃষকেরা।বাজারটিতে বিভিন্ন ধরনের টাটকা সবজির পসরা বসে।

জানা গেছে,প্রায় ১৫০ বছরের পুরোনো এ বাজারে প্রতিদিন ভোর থেকে ৯টা পর্যন্ত পাইকারি দরে সবজি বেচাকেনা হয়।ভরা মৌসুমে বাজারে প্রতিদিন ৮০ থেকে ১ কোটি টাকার সবজি বেচাকেনা হয়।বাজারের ৫০টি আড়তের মাধ্যমে এসব সবজি বেঁচাকেনা হয়ে থাকে।

স্থানীয়রা জানান,প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সবজি কেনা বেচায় সরগরম থাকে এ বাজারে।জেলার বিভিন্ন এলাকারসহ দেশের বিভিন্ন প্রান্তে উৎপাদিত নানা জাতের সবজির দেখা মিলে এ ১৫০ বছরের পুরোনো বড়বাজারটিতে।যাতায়াত ব্যবস্থা ভাল থাকায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে এ বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন।

সরেজমিনে সকালে গিয়ে বড়বাজার এলাকায় সবজির বাজার ঘুরে দেখা যায়,ভোরের আলো ফোটার আগেই দূর-দূরান্তের কৃষকরা ট্রাক,পিকআপ,অটোরিকশাসহ ছোট ছোট যানবাহনে করে পুঁইশাক,কলমি,শাক,লাল,শাক,পালং শাক,ঢেঁড়স,ধুন্দল,চিচিঙ্গা,বরবটি,ফুলকপি,বাঁধাকপি,শিম,শালগম ও নতুন আলু,বেগুন,গাজর,মুলা,মিষ্টি কুমড়া,লাউ,ধনেপাতা ও বরবটিসহ আরও বিভিন্ন রকমের টাটকা সবজি বাজারে নিয়ে আসছেন বিক্রির জন্য।স্বল্পমূল্যে পাইকারি দরে এইসব সবজি কিনে জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলায় নিয়ে যাচ্ছে খুচরা ব্যবসায়ীরা।তাই সকাল থেকেই মুখর বড়বাজার এলাকার এ বাজার।

বড়বাজারের ব্যবসায়ী হাইয়ুল করিম বলেন,প্রায় দেড়শ বছর ধরে আমাদের এই সবজির বাজার। সকাল ৭টা থেকে শুরু হয়ে সকাল ৯টা পর্যন্ত বাজার চলে।দেশীয় সবজি এখানে পাওয়া যায়।ঢাকা, চট্টগ্রাম,সিলেট থেকে আমাদের এখানে ক্রেতা-বিক্রেতা আসে।

সবজি বিক্রি করতে আসা কৃষক মোঃ রহিম মিয়া বলেন,‘যুগ যুগ ধরে চলে আসা প্রসিদ্ধ এ বাজারটি এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে।তবে পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি ও বাজিতপুরের পিরিজপুর এলাকায় একই সময় বাজার বসায় এ বাজারে বাইরের সবজির আমদানি ও পাইকার অনেক কমে গেছে’।

বাজার মনিটরিংয়ে থাকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ অলি বলেন,বড়বাজারে ব্যবসায়ীদের কোনো সিন্ডিকেট নেই।দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রশাসন ও বাজার কমিটিকে সাথে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছে।

বড়বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন,বড়বাজারে আশপাশের জেলাসহ বিভিন্ন জায়গা থেকে কাঁচামাল আসে।শতাব্দী প্রাচীন এই বাজারে কোনো চাঁদাবাজ,সিন্ডিকেট নেই বিক্রেতারা ক্রেতার কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে পারে।এই বাজার থেকে কিশোরগঞ্জসহ আশপাশের জেলার খুচরা ব্যবসায়ীরা সবজি কিনতে আসে।

বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু বলেন,ভোর থেকে সকাল ৯টা -১০টা পর্যন্ত বড়বাজারের কাঁচাবাজারে কোটি টাকার উপর বেচাকেনা হয়।পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত মনিটরিং করা হয় হয় সমিতির পক্ষ থেকে। তিনি আরো বলেন,বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। পুরো বাজার জুড়ে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয় তাছাড়া চুরি,ছিনতাই রোধে নিরাপত্তা প্রহরীরা দায়িত্ব পালন করছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান,বড়বাজার একটি প্রাচীন বাজার। কৃষকরা তাদের উৎপাদিত সবজি এখানে বিক্রি করেন।সবজি উৎপাদনে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি এবং প্রশিক্ষণ দিচ্ছি।কৃষকরা আমাদের কথা শুনে নিরাপদ সবজি উৎপাদন করছে এবং ভাল দাম পাচ্ছে।বাজারটিতে সবজির ভাল চাহিদা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!