1. admin@auchsangbad.com : admin :
বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের পদত্যাগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের পদত্যাগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিনিধিঃ

বীমা ব্যবসায়িদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়শনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন পদত্যাগ করেছেন।গত ২০ আগস্ট বিআইএ’র নির্বাহী কমিটির কাছে পাঠানো এক পত্রে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ২১ অক্টোবর থেকে তার পদত্যাগ গন্য হবে বলে পত্রে উল্লেখ করেন।

শেখ কবির হোসেন পদত্যাগ পত্রে উল্লেখ করেন,তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ)’র সভাপতির সকল কার্যক্রমে অংশগ্রহণ এবং দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বিধায় তিনি এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রেসিডেন্টের পদ হতে পদত্যাগ করলেন। শেখ কবির হোসেন গত ২১ আগস্ট এক চিঠিতে জানান, স্বাস্থ্যগত কারণে তার পক্ষে বিআইএ’র সকল কর্মকান্ডে উপস্থিত হওয়া সম্ভবপর হচ্ছে না।

এমতাবস্থায় তার স্বাস্থ্যগত অবস্থা ভালো না হওয়া পর্যন্ত অনুপস্থিতকালে এসোসিয়েশনের সংঘ বিধি অনুযায়ী প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং তার অনুপস্থিতিতে ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক সভাপতির কর্তব্যগুলো পালন ও সম্পাদন করবেন।উল্লেখ্য,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর উদ্ভূত পরিস্থিতিতে শেখ কবির হোসেন গত ১৪ আগস্ট স্বাস্থ্যগত কারন দেখিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এর পর তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্টের পদ থেকে সরাসরি পদত্যাগ না করলেও স্বাস্থ্যগত কারন দেখিয়ে এসোসিয়েশনের কর্মকান্ডে অংশ নিতে অপারগতা প্রকাশ করে নির্বাহী কমিটিকে দেয়া এক পত্রে ফাস্ট ভাইস প্রেসিডেন্ট নাসিরউদ্দীন আহমেদকে এবং তার অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট কে এম মনিরুল হককে দায়িত্ব পালনের পরামর্শ দেন। এদিকে আগামী ২৮ অক্টোবর সোমবার বিআইএ’র কার্যনির্বাহী কমিটির বৈঠক আহবান করা হয়েছে। বৈঠকে প্রেসিডেন্টের পদত্যাগ পরবর্তী করণীয় নির্ধারণ বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!